শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন করপোরেট গভর্ন্যান্স বিধিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট গভর্ন্যান্স) রুলস, ২০২৬’-এ বার্ষিক সাধারণ সভা (এজিএম), ডিভিডেন্ড বিতরণ, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, পরিচালনা পর্ষদের দায়িত্ব ও আর্থিক প্রতিবেদন প্রকাশে একাধিক নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন বিধিমালা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার বছরে এজিএম আয়োজন করতে হবে এবং কোম্পানি আইন, ১৯৯৪ অনুসরণ করে সভা পরিচালনা করতে হবে। একইসঙ্গে রেকর্ড ডেট বা বুক ক্লোজার শুরুর ৪৫ কার্যদিবসের মধ্যে এজিএম সম্পন্ন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এজিএম বা বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশ সভার অন্তত ২১ দিন আগে শেয়ারহোল্ডার ও স্টক এক্সচেঞ্জে পাঠাতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং কোম্পানির ওয়েবসাইটেও তা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিও হিসাবে সংরক্ষিত ই-মেইল ঠিকানায়ও নোটিশ পাঠাতে হবে।
নতুন নিয়মে সাধারণ সভার সম্পূর্ণ কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। সভা অনুষ্ঠিত হওয়ার তিন কার্যদিবসের মধ্যে সম্পাদনাবিহীন ভিডিও কপি কমিশন ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। এছাড়া সভায় কোনো মূল্যসংবেদনশীল সিদ্ধান্ত গৃহীত হলে দুই ঘণ্টার মধ্যে তা প্রকাশ করতে হবে।
ডিভিডেন্ড বিতরণ নীতিতেও নতুন শর্ত আরোপ করেছে বিএসইসি। কোনো কোম্পানি আংশিক বা কোনো ডিভিডেন্ড না দিলে তার কারণ এবং অবিতরিত মুনাফা ব্যবহারের পরিকল্পনা এজিএমের রেজুলেশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে যেসব কোম্পানি অন্তত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করবে, তাদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও বিস্তারিত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্বতন্ত্র পরিচালককে বাংলাদেশি নাগরিক হতে হবে। তবে বহুজাতিক বা বিদেশি অংশীদারিত্ব থাকা কোম্পানির ক্ষেত্রে বিদেশি নাগরিককেও নিয়োগ দেওয়া যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের অনাপত্তিপত্র লাগবে।
বিধিমালায় বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যবসায়ী, করপোরেট নির্বাহী, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক বা স্বীকৃত পেশাজীবীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া যাবে। এদের অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রে ন্যূনতম অভিজ্ঞতা ৮ বছর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্বতন্ত্র পরিচালকদের করপোরেট গভর্ন্যান্স ও সিকিউরিটিজ আইন সম্পর্কিত প্রশিক্ষণ সম্পন্ন করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। একইসঙ্গে কারা স্বতন্ত্র পরিচালক হিসেবে অযোগ্য হবেন, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা, ঋণ খেলাপি, বাজার কারসাজিতে দণ্ডিত ব্যক্তি, নিরীক্ষা প্রতিষ্ঠানের অংশীদার কিংবা একই সঙ্গে তিনটির বেশি তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকা ব্যক্তি এ পদে থাকতে পারবেন না।
পরিচালনা পর্ষদের প্রতিবেদনের ক্ষেত্রেও বিস্তৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। শিল্পখাতের ভবিষ্যৎ সম্ভাবনা, পণ্যভিত্তিক কার্যক্রম, পরিচালন ব্যয়, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন, আইপিও বা রাইট শেয়ারের অর্থ ব্যবহারের বিবরণ, আর্থিক ফলাফলের তারতম্যের কারণ এবং গত পাঁচ বছরের আর্থিক তথ্য প্রকাশ করতে হবে।
একইসঙ্গে কোম্পানিকে লভ্যাংশ নীতি, সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকার, স্টক ডিভিডেন্ড ঘোষণার কারণ এবং ইনসাইডার ট্রেডিংয়ে জড়িত না থাকার বিষয়ে পরিচালনা পর্ষদের ঘোষণা দিতে হবে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করপোরেট গভর্ন্যান্স রুলস কার্যকর হলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহিতা ও তথ্য প্রকাশের মান বাড়বে। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারে আস্থা পুনর্গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম











