×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৬:৩৩:৪৮
মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে নিজের মামির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তাকে মামার বাড়ি থেকে আটক করার পর মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নেতা ও তার মামা উভয়েই আহত হয়েছেন।

অভিযুক্ত শিমুল পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। তার মামা ইসরাফিল আলী ওরফে কিনুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিমুল গোপনে মামার বাড়িতে প্রবেশ করেন।

পরিবারের দাবি, ওই সময় ইসরাফিল আলী দোকান বন্ধ করে বাড়িতে ফিরে ঘরে শিমুল ও তার স্ত্রীকে দেখতে পান। পরে শিমুল পাশের একটি কক্ষে গিয়ে লুকিয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে শিমুলকে ঘর থেকে বের করা হলে তার সঙ্গে মামার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে শিমুল ও ইসরাফিল আলী দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্ত শিমুলের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি কোনো পক্ষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে