×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা 

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১২:২৮:০১
তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: তিনটি সরকারি ট্রেজারি বন্ডের (বিজিটিবি) লেনদেন সংক্রান্ত পৃথক তিনটি ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একটি বন্ডের লেনদেন রেকর্ড ডেট শেষে পুনরায় চালু হচ্ছে, এবং অন্য দুটি বন্ডের কুপন পেমেন্টের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সূত্র মতে, ১০ বছর মেয়াদি বিজিটিবি (১৫/০৩/২০৩৩) সরকারি সিকিউরিটিজের (ট্রেডিং কোড: TB10Y0333) লেনদেন রেকর্ড ডেট শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে।

এদিকে ২০ বছর মেয়াদি বিজিটিবি (২৩/০৩/২০৩১) সরকারি সিকিউরিটিজের (ট্রেডিং কোড: TB20Y0331) কুপন পেমেন্ট প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।

একইভাবে ১৫ বছর মেয়াদি বিজিটিবি (২৩/০৯/২০৩০) সরকারি সিকিউরিটিজের (ট্রেডিং কোড: TB15Y0930) কুপন পেমেন্ট প্রাপ্তির রেকর্ড ডেটও নির্ধারণ করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে