×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৫:৪৬:৪৬
ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন ট্রেকভুক্ত প্রতিষ্ঠানের মোট ৯ জন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসব অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহারের তথ্য ডিএসইকে জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলহাজ সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ৯৩) তাদের সাতজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন—মো. দিদার হোসেন চৌধুরী, দেবাশিস হালদার, মো. জেবুল হোসেন, নূর-এ-আলম, সুজন আহমেদ, মাহফুজা খাতুন এবং তাহমিনা সুলতানা।

এদিকে, গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৮৯) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. নাহিদ করিমকে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৪৮) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি নিলুফার ইয়াসমীনকে প্রত্যাহার করেছে।

অর্থাৎ, আলহাজ সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেডের সাতজন, গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি লিমিটেডের একজন এবং জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেডের একজনসহ মোট ৯ জন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে