বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
নিজস্ব প্রতিবেদক: ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই ঘোষণার পর ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিগত আইন ও ধর্মীয় রীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনে থাকা ২১টি রাজ্যেই এই বিধি কার্যকর করা সম্ভব হবে।
ভারতে ফৌজদারি আইন সবার জন্য অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকারসহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে ধর্ম ও সম্প্রদায়ভেদে আলাদা রীতি ও আইন রয়েছে। দীর্ঘদিন ধরে এসব ব্যক্তিগত আইন একীভূত করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির অন্যতম রাজনৈতিক লক্ষ্য।
ইউসিসির মাধ্যমে ধর্মভেদে ব্যক্তিগত আইনের পরিবর্তে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও পারিবারিক বিষয়ে অভিন্ন নিয়ম চালুর কথা বলা হচ্ছে। এর ফলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রচলিত কিছু রীতি ও আইনি ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।
এই উদ্যোগ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে ধর্মীয় ও ব্যক্তিগত আইন অনুসরণের ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের কিছু অধিকার ও রীতিতে পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এর মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের নাগরিকদের জন্য পারিবারিক আইনে সমতা নিশ্চিত করা সম্ভব হবে। তারা বিশেষ করে বহুবিবাহের অবসান, নারী-পুরুষের উত্তরাধিকার অধিকারে সমতা এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আইনি সুরক্ষা বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন।
ভারত বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ। দেশটির বিপুল জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। প্রায় ২২ কোটি মুসলিম নিয়ে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ।
ফলে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের বিষয়টি শুধু আইনি পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত আইন, নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়েও বিতর্ক রয়েছে।
বিজেপি নেতৃত্বাধীন সরকার ইউসিসিকে নাগরিকদের মধ্যে আইনি সমতা প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে বিরোধী ও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের একটি অংশ এটিকে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে।
অমিত শাহের সর্বশেষ ঘোষণার ফলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইউসিসি বাস্তবায়নের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এখন এই বিধি কোন কোন রাজ্যে কীভাবে কার্যকর করা হয় এবং এর ফলে বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইনে কী ধরনের পরিবর্তন আসে, সেটিই নজরে থাকবে।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













