ইফতারে ভুলেও খাবেন না যে ৩ খাবার
নিজস্ব প্রতিবেদক : চলছে পবিত্র মাহে রমজান। মুসলমানদের জন্য এই মাস শুধু উপবাসের নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে কী খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। কারণ সারাদিন না খেয়ে থাকার ফলে পাকস্থলী সংবেদনশীল হয়ে পড়ে। এ সময় ভুল খাবার গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটি, গ্যাস, পেটব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
বিশেষজ্ঞদের মতে, ইফতারের শুরুতেই সাইট্রাস জাতীয় ফল যেমন কমলালেবু, মাল্টা বা মুসুম্বি খাওয়া ঠিক নয়। এসব ফলে প্রাকৃতিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যা খালি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। এছাড়া এসব ফলে থাকা ফ্রুক্টোজ দ্রুত হজমে বাধা সৃষ্টি করতে পারে। অনেকেই ইফতারে ঠান্ডা ফলের শরবত পান করেন, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানীয় হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং সর্দি-কাশির ঝুঁকিও বাড়াতে পারে।
ইফতারের পরপরই চা বা কফি পান করার প্রবণতা অনেকের মধ্যে রয়েছে। তবে পুষ্টিবিদরা বলছেন, দীর্ঘ সময় পেট খালি থাকার পর ভারী খাবার গ্রহণ করে সঙ্গে সঙ্গে চা-কফি পান করলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এতে গ্যাস্ট্রিকের সমস্যা তীব্র হতে পারে এবং অগ্ন্যাশয় ও যকৃতের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। নিয়মিত এমন অভ্যাস রক্তে শর্করার ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।
তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার ইফতারের অন্যতম আকর্ষণ। বেগুনি, পিয়াজু, পুরি, চপ, সমুচা ছাড়া যেন ইফতার কল্পনাই করা যায় না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দীর্ঘক্ষণ উপবাসের পর অতিরিক্ত তেলযুক্ত খাবার পাকস্থলীতে গ্যাস, অম্বল, মাথাব্যথা ও অবসাদের কারণ হতে পারে। দীর্ঘমেয়াদে এটি আলসারসহ নানা অন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়ায়। এমনকি স্থূলতা ও অন্যান্য জটিল রোগের আশঙ্কাও তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ইফতার শুরু করা উচিত খেজুর ও পানি দিয়ে। এরপর ধীরে ধীরে হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করা ভালো। খাদ্যতালিকায় দই, শাকসবজি, ইসবগুলের শরবত এবং কম মসলাযুক্ত খাবার রাখা যেতে পারে। পরিমিত ও সুষম খাবার গ্রহণই রমজানে সুস্থ থাকার প্রধান উপায়।
মুসআব/
পাঠকের মতামত:
- দেশের ২৩তম রাষ্ট্রপতি; শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম
- শেখ হাসিনা, মামলা ও দেশে ফেরা নিয়ে খোলামেলা সাকিব
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ভারতকে ‘৭ নম্বর বিপদ সংকেত’ দেখাল ঢাকা
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- এস আলমের শাটডাউনে ডিএসইর বন্ধ কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৫
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী
- বিয়ের আগেই গর্ভবতী, মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সহপাঠীদের ব্যক্তিগত ছবি বিদেশে পাঠানোর অভিযোগে উত্তাল ইবি
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- প্রশাসক সরল, নতুন অধ্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক
- ভারত ও আওয়ামী লীগ ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা













