×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়

২০২৬ অক্টোবর ২২ ১৬:৫৭:৪১
নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক গেজেট জারির পরিকল্পনা রয়েছে। তবে গেজেট প্রকাশের পর নতুন বেতন বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকরের সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট দ্রুত জারি করা হয়েছিল। কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে তখন প্রায় ছয় মাস সময় লেগেছিল। এবারও প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হতে পারে। তবে অষ্টম পে-স্কেলের মতো দীর্ঘ সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পান, সে জন্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। এ ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। তবে শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলের আওতায় আনতে সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মোট ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে নতুন বেতন কাঠামোর আওতায় আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে।

এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।

আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক গেজেট প্রকাশের পরিকল্পনা থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঠিক কোন মাস থেকে নতুন বেতন হাতে পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। গেজেট জারির পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন পাওয়ার ক্ষেত্রে ডিসেম্বর গুরুত্বপূর্ণ সময় হলেও, ওই মাস থেকেই বেতন কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে