×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

টানা তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, দেখে নিন তারিখ

২০২৬ অক্টোবর ২২ ১১:৫১:২৮
টানা তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, দেখে নিন তারিখ

নিজস্ব প্রতিবেদক: নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সাপ্তাহিক ছুটি এবং শ্যামাপূজা মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ছুটি থাকতে পারে সরকারি-বেসরকারি স্কুল-কলেজে। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও ছুটির সুযোগ পেতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর পরদিন ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। আর ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি।

এই তিন দিন পরপর ছুটি থাকায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকা ও প্রযোজ্য নির্দেশনার সঙ্গে মিলিয়ে ছুটি নিশ্চিত হওয়া প্রয়োজন।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ৬, ৭ ও ৮ নভেম্বর টানা তিন দিনের ছুটির সুযোগ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই সময়ে ছুটি কার্যকর হওয়ার সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য একই সময়ে টানা তিন দিনের ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়।

সব মিলিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে ছুটির বিষয়টি নিশ্চিত হতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ঘোষিত ছুটির তালিকা অনুসরণ করা প্রয়োজন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে