ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের ১০৩৫তম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সভায় শেয়ারবাজারের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে নতুন ব্রোকার লাইসেন্স প্রদান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এবং বন্ধের মুখে থাকা প্রতিষ্ঠানের সাবসিডিয়ারিগুলোর ভবিষ্যৎ নির্ধারণ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
৬টি প্রতিষ্ঠান পাচ্ছে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর সুপারিশের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আবেদনের প্রেতিক্ষিতে ৬টি স্টক ব্রোকারেজ কোম্পানিকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোম্পানিগুলোকে লেটার অব ইনটেন্ট (LOI) বা অভিপ্রায়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো—সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ প্রদান
ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তির জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় চারটি প্রতিষ্ঠানের—বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেডের—যাচাইকৃত ও অনিষ্পন্ন দাবির বিপরীতে প্রতিটি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর বিষয়ে সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স বাতিলের প্রক্রিয়ায় থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠানের অধীনে থাকা মোট ১২টি ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারি কোম্পানির বিষয়ে কমিশন নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে:
কার্যক্রম চলমান থাকবে
প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ ব্রোকিং লিমিটেড, এভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড—এই চারটির নিট সম্পদ পর্যাপ্ত থাকায় এবং মূল্যায়ন সূচকে সন্তোষজনক অবস্থান থাকায় এদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ঘাটতি নিরসনে সময়সীমা বৃদ্ধি
নিট সম্পদ ও আইনি বিধিবিধান পরিপালনে ঘাটতি থাকায় প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, আইএল ক্যাপিটাল লিমিটেড, জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে আগামী ৩০ এপ্রিল ২০২৭ পর্যন্ত সময় দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত ঘাটতিগুলো সংশোধন করতে পারে। এ ছাড়া ফ্যাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ক্ষেত্রে ইতিপূর্বেই ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোমোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম
- সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা
- বাংলাদেশিদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ
- অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার












