×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা

২০২৬ অক্টোবর ২২ ০০:০৭:৩১
পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের অংশ হিসেবে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে সম্প্রতি চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি রাখার বিষয়টি চূড়ান্ত করা হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনবিষয়ক বিশেষ পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি চলছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি শেষ হবে ২৪ অক্টোবর (শনিবার)। পরদিন ২৫ অক্টোবর (রোববার) থেকে সরকারি অফিসের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে