×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তারেক রহমানের সফর নিয়ে ফেসবুকে মন্তব্য, এরপর যা ঘটল

২০২৬ অক্টোবর ২২ ১১:০২:০৪
তারেক রহমানের সফর নিয়ে ফেসবুকে মন্তব্য, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

তবে এ ঘটনায় আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যান। হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি কোস্টার বাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সভাস্থলে যান। প্রধানমন্ত্রীর ব্যবহৃত যানবাহন নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট প্রকাশ করা হয়।

ওই পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন, রাজশাহীবাসী?’

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় রাজশাহী মহানগর বিএনপি ও যুবদলের নেতারা নিন্দা জানান এবং মন্তব্যকারীকে আইনের আওতায় আনার দাবি করেন। পরে এসআরবি-৫-এর অভিযানে আবু বকর সিদ্দিককে আটক করা হয় বলে জানা গেছে।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী সময়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। অভিযোগের বিষয়ে পুলিশি বক্তব্য ও তদন্তের বিস্তারিত জানা গেলে ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে