গ্রাহক আস্থায় ব্যাংকের তুলনায় পিছিয়ে বীমা খাত,কর্মশালায় বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক আস্থা ও স্বচ্ছতার দিক থেকে বাংলাদেশের বীমা খাত এখনো ব্যাংকিং খাতের তুলনায় অনেক পিছিয়ে, এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যাংক খাতে সুশাসন ও জবাবদিহিতা অনেকটা প্রতিষ্ঠিত হলেও বীমা খাতে এখনো তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই এই খাতের বিকাশে গ্রাহকের আস্থা পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা অর্জনে প্রয়োজন প্রযুক্তি নির্ভর সেবা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় তদারকি।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ক্যাডেট কলেজ ক্লাবে ‘বীমা খাতে আর্থিক শৃঙ্খলা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব মতামত দেন। কর্মশালার আয়োজন করে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ), যেখানে সংগঠনের ৩৫ জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গাজী আনোয়ারুল হক।
কর্মশালায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম বলেন, “দেশে প্রযুক্তিগত অগ্রগতি বিস্ময়কর। এখন অনলাইনে খাবার অর্ডার করলে জানা যায় কখন খাবার তৈরি হচ্ছে, কখন ডেলিভারি ম্যান রওনা হয়েছেন, এমনকি কখন বাসার নিচে পৌঁছেছেন। কিন্তু দুঃখজনকভাবে বীমা খাতে এখনো এমন কোনো প্রযুক্তি নেই, যার মাধ্যমে গ্রাহক জানতে পারেন তার প্রিমিয়াম জমা, পলিসির মেয়াদ বা বকেয়া তথ্য।”
তিনি বলেন, বীমা খাতের প্রতি আস্থা পুনরুদ্ধার করতে হলে নতুন ও উদ্ভাবনী পণ্য চালু করতে হবে এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
রাকিবুল করিম আরও বলেন, কিছু কোম্পানির দাবি পরিশোধে ব্যর্থতা পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। গ্রাহক আস্থা ফিরিয়ে আনতে হলে কোম্পানিগুলোর আন্তরিকতা ও আইডিআরএ’র কঠোর তদারকি প্রয়োজন। তিনি জানান, গার্ডিয়ান লাইফ বর্তমানে শতভাগ ক্যাশলেস সিস্টেমে দাবি পরিশোধ করছে, যেখানে ৩ থেকে ৭ দিনের মধ্যেই অর্থ গ্রাহকের কাছে পৌঁছে যায়।
প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে শেখ রাকিবুল করিম বলেন, “আমরা ফিক্সড প্রাইস পদ্ধতিতে বাজারে যেতে চাই না। আমাদের প্রবৃদ্ধি ও ব্র্যান্ড ভ্যালুর কারণে গার্ডিয়ান লাইফের শেয়ারের মূল্য অবশ্যই ১০ টাকার বেশি হওয়া উচিত।”
কর্মশালায় জানানো হয়, ২০২৫ সালে দেশে ৩৬টি জীবনবীমা কোম্পানির মাধ্যমে মোট ৫ হাজার ৫৫৪ কোটি টাকার প্রিমিয়াম আয় হয়েছে। এর মধ্যে মাত্র ১৪টি কোম্পানি মোট প্রিমিয়ামের ৮৮ শতাংশ আয় করেছে। শীর্ষ ১০টি কোম্পানি প্রত্যেকেই ১০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে।
আইডিআরএ’র সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৮২টি বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে—এর মধ্যে ৩৬টি জীবনবীমা এবং ৪৬টি সাধারণ বীমা কোম্পানি।
বক্তারা বলেন, বীমা খাতের ভবিষ্যৎ নির্ভর করছে গ্রাহক আস্থা পুনরুদ্ধার ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর। দাবি নিষ্পত্তিতে সময়োপযোগী উদ্যোগ, উদ্ভাবনী প্রোডাক্ট, প্রযুক্তিনির্ভর সেবা এবং নিয়ন্ত্রক সংস্থার কঠোর ভূমিকা নিশ্চিত করা গেলে খাতটি দেশের অর্থনীতিতে আরও বিশ্বস্ত ও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
মিজান/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব









