যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
নিজস্ব প্রতিবেদক: জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার। উচ্চশিক্ষা, ভালো চাকরি কিংবা বড় অঙ্কের বিনিয়োগ ছাড়া সেই স্বপ্ন পূরণ সবসময় সহজ হয় না। তবে এক বিকল্প পথ রয়েছে— বিয়ে।
ভালোবাসা হোক কিংবা ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা— অনেকেই এখন বিদেশি জীবনসঙ্গী বেছে নিচ্ছেন। প্রশ্ন হলো, বিয়ে করে কি নাগরিকত্ব পাওয়া সম্ভব? উত্তর হলো— হ্যাঁ, কিছু দেশে এটা সম্ভব এবং তুলনামূলক সহজ।
চলুন জেনে নিই, কোন কোন দেশে বিয়ের মাধ্যমে বৈধভাবে নাগরিকত্ব পাওয়া যায় এবং কী শর্তে।
ব্রাজিল
ব্রাজিল এই প্রক্রিয়ায় অন্যতম উদার দেশ। ব্রাজিলিয়ান নাগরিককে বিয়ে করে টানা এক বছর সে দেশে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এছাড়া, ব্রাজিল দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয়, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টও রাখা যাবে।
স্পেন
স্প্যানিশ নাগরিককে বিয়ের পর মাত্র এক বছর একসাথে বসবাস করলেই স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। সঙ্গে থাকতে হবে বিয়ের বৈধ সনদ, স্প্যানিশ ভাষায় প্রাথমিক দক্ষতা ও সংস্কৃতির সাধারণ জ্ঞান।
ফ্রান্স
ফরাসি নাগরিককে বিয়ের পর চার বছর ফ্রান্সে একসাথে থাকতে হয় নাগরিকত্ব পেতে। যদি বিয়ে হয় ফ্রান্সের বাইরে, তাহলে সময়সীমা বাড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের সুবিধাও যুক্ত হয় নাগরিকত্বের সঙ্গে।
সার্বিয়া
তিন বছর বৈবাহিক সম্পর্ক এবং দেশে বসবাস করলে সার্বিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। অনেক সময় নিয়ম কঠোরভাবে প্রয়োগ না করায় প্রক্রিয়া তুলনামূলক সহজ।
পর্তুগাল
পর্তুগিজ নাগরিকের সঙ্গে তিন বছর বৈবাহিক সম্পর্ক থাকলেই নাগরিকত্বের আবেদন করা যায়— আপনি যদি পর্তুগালে না থাকেন। ভাষা ও সংস্কৃতির জ্ঞান বাড়তি সুবিধা দিতে পারে।
পোল্যান্ড
বিয়ের তিন বছর পর এবং পোল্যান্ডে টানা দুই বছর বসবাসের শর্তে নাগরিকত্বের আবেদন করা যায়। তবে পোলিশ ভাষা জানাটা বাধ্যতামূলক। আয়কর কিছুটা বেশি (১৮-৩২%) হলেও দেশটি নিরাপদ ও আধুনিক।
তুরস্ক
তিন বছর একসাথে বৈধভাবে বসবাস করলে তুরস্কে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। ভাষা বা সংস্কৃতির জ্ঞান বাধ্যতামূলক নয়। তুরস্কের পাসপোর্ট দিয়ে ১১০টির বেশি দেশে ভিসা ফ্রি/অন অ্যারাইভাল সুবিধা মেলে।
কেপ ভার্ড
পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে নাগরিককে বিয়ে করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। শর্ত শুধু একটি— বৈধভাবে বিয়ে করা।
সুইজারল্যান্ড
কঠোর অভিবাসন নীতি থাকলেও, তিন বছর বৈবাহিক সম্পর্ক এবং পাঁচ বছর বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। দেশের বাইরে থেকেও ছয় বছর বৈবাহিক সম্পর্ক থাকলে আবেদন সম্ভব।
বিয়ে একটি গুরুত্বপূর্ণ জীবন সিদ্ধান্ত। যদি সত্যিকারের ভালোবাসা ও সম্মান থাকে, আর সেই সম্পর্ক নাগরিকত্ব এনে দেয়— সেটা হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের দারুণ সূচনা। তবে শুধু নাগরিকত্বের জন্য সম্পর্ক শুরু করলে তা কাগজে-কলমে থেকে যাবে, জীবনে সুখ বা মানসিক শান্তি মিলবে না।
জাহিদ/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













