‘ডিভিডেন্ড হাব’ হচ্ছে শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল
নিজস্ব প্রতিবেদক: সরকার শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড - সিএমএসএফ)-কে একটি কেন্দ্রীয় ডিভিডেন্ড বিতরণকারী সংস্থা বা ‘ডিভিডেন্ড হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির আইনি ভিত্তি শক্তিশালী করা এবং কার্যপরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে।
প্রস্তাবনা অনুযায়ী, ভবিষ্যতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড সরাসরি সিএমএসএফ-এ জমা হবে। সেখান থেকেই বিনিয়োগকারীদের কাছে তা বিতরণ করা হবে। এই প্রক্রিয়ার সময় সিএমএসএফ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড থেকে কর কেটে সরকারি কোষাগারে জমা দেবে। ফলে বিনিয়োগকারীদের আলাদাভাবে কর প্রত্যয়নপত্র সংগ্রহ করার ঝামেলা থাকবে না, যা বর্তমান পদ্ধতিতে একটি সাধারণ সমস্যা।
সিএমএসএফ ২০২১ সালের জুনে গঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল অবণ্টিত ডিভিডেন্ড পরিশোধ এবং বাজারে তারল্য সরবরাহ করা। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৯ কোটি ৪০ লাখ টাকা নগদ এবং ৩০৫ কোটি টাকার শেয়ার ডিভিডেন্ড বিতরণ করেছে।
তহবিল ব্যবস্থাপনার জন্য সিএমএসএফের পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ফান্ডটির প্রাসঙ্গিকতা এবং তহবিলের যথেচ্ছ ব্যবহার নিয়ে কঠোর সমালোচনা হয়। জানা যায়, ২০২১-২২ অর্থবছরে শুধু সম্মানী ও অনুষ্ঠান বাবদ ১ কোটি ১৯ লাখ টাকা খরচ করা হয়েছিল, যেখানে ওই বছরের মোট পরিচালন ব্যয় ছিল ২ কোটি ৪০ লাখ টাকা।
শেয়ারবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন এ বিষয়ে মন্তব্য করেন, নজিবুর রহমানকে পুনর্বাসন করার জন্যই সিএমএসএফ করা হয়েছিল। এর কারণে শেয়ারবাজারের অনেক ক্ষতি হয়েছে। কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে যে টাকা ছিল, সেগুলো সিএমএসএফে জমা দিতে হয়েছিল। ফান্ডের টাকায় মিটিংয়ের পরে মিটিং করে নিয়ে যাবে, কিংবা সেটার সুদ দিয়ে ইচ্ছেমতো খরচ করবে, সেটাও নীতিগতভাবে সমর্থন করি না।
সম্প্রতি সিএমএসএফ প্রবাসী বাংলাদেশিদের অবণ্টিত ডিভিডেন্ড পাঠানোর জন্য মধুমতি ব্যাংকে একটি বৈদেশিক মুদ্রার হিসাব খোলার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন তহবিলের আইনি ভিত্তি দুর্বল উল্লেখ করে হিসাব খোলার প্রক্রিয়া বন্ধ রাখতে বলে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিএমএসএফকে একটি ‘স্ট্যাটুটরি’ বা আইনসিদ্ধ তহবিলে রূপান্তরের প্রস্তাব তোলা হয়। এতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
সিএমএসএফ অতীতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে কিছু ইকুইটিতে বিনিয়োগ করেছে। আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড নামের একটি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা হিসেবেও সিএমএসএফ রয়েছে। এসব পদক্ষেপ বাজারে সমালোচনার জন্ম দিয়েছিল। নতুন কাঠামোতে বিনিয়োগকারীদের অর্থ ব্যবহার করে আর কোনো বিনিয়োগ বা স্পনসরশিপ করার সুযোগ থাকবে না।
বর্তমানে কোম্পানিগুলো ডিভিডেন্ড বিতরণ করে এবং প্রতিটি কোম্পানি পৃথকভাবে কর প্রত্যয়নপত্র দেয়, যা করদাতাদের জন্য একটি জটিল প্রক্রিয়া। যাদের টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) আছে, তাদের ডিভিডেন্ড আয়ে ১৫ শতাংশ কর কাটা হয়, আর যাদের নেই, তাদের ক্ষেত্রে কর ২০ শতাংশ। কর ফাঁকি ঠেকাতে আয়কর রিটার্নে প্রত্যয়নপত্র জমা দিতে হয়। অনেক ক্ষেত্রে কোম্পানির দেওয়া কর প্রত্যয়ন অনলাইনে পাওয়া যায় না, আবার অনেকে উৎসাহজনক প্রণোদনা না থাকায় কর প্রত্যয়ন সংগ্রহে আগ্রহী হন না। সংশ্লিষ্টদের দাবি, সিএমএসএফ যদি কেন্দ্রীয়ভাবে ডিভিডেন্ড বিতরণের দায়িত্ব নেয়, তাহলে বিনিয়োগকারীরা সম্মিলিত ডিভিডেন্ড আয়ের বিপরীতে একটি চালানের মাধ্যমেই কর অব্যাহতির সুবিধা নিতে পারবেন।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
