সাংবিধানিক মর্যাদা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক, গভর্নর পাবেন মন্ত্রীর মর্যাদা
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা জোরদার করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে এর প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন আরও সুদৃঢ় করা হবে।
নতুন বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। এ লক্ষ্যে 'বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫' প্রণয়নের কাজ চলছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে অধ্যাদেশ বা আইন আকারে জারি হতে পারে।
এই নতুন অধ্যাদেশের আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, গভর্নর এবং ডেপুটি গভর্নরদের নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণে জাতীয় সংসদের অনুমতি লাগবে। পর্ষদে আর্থিক খাত ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে এবং কোনো সরকারি আমলা রাখা যাবে না।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে মন্ত্রীদের সমান, যা বর্তমান ১৪ নম্বর ক্যাটেগরি থেকে উল্লেখযোগ্য উন্নতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ এবং সংসদের অনুমোদনক্রমে যোগ্য ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেবেন। একই প্রক্রিয়ায় ডেপুটি গভর্নররাও নিয়োগ পাবেন। অন্তত চারজন ডেপুটি গভর্নর নিয়োগের কথা বলা হয়েছে, যারা প্রত্যেকে ছয় বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং একবারের জন্য পুনর্নিয়োগ পেতে পারবেন। গভর্নর ও ডেপুটি গভর্নর উভয়েরই অর্থনীতি, ব্যাংকিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নতুন খসড়া অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে আট সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে, যেখানে কোনো সরকারি কর্মকর্তা থাকবেন না। গভর্নর মনোনীত দু'জন ডেপুটি গভর্নর পর্ষদের সদস্য হবেন এবং বাকি পরিচালকদের জন্য গভর্নর একাধিক ব্যক্তির তালিকা সরকারের কাছে পেশ করবেন। এই পরিচালকদের অর্থনীতি, ব্যাংকিং, হিসাবরক্ষণ, অর্থ, কেন্দ্রীয় ব্যাংকিং, বাণিজ্য, শিল্পঝুঁকি ব্যবস্থাপনা অথবা আইনের মতো ক্ষেত্রে দক্ষতা এবং কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পরিচালনা পর্ষদের মূল দায়িত্ব হবে মুদ্রানীতি প্রণয়ন ও তত্ত্বাবধান, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং তদারকির মান প্রতিষ্ঠা করা। তারা কেন্দ্রীয় ব্যাংকের কর্মী নিয়োগ, সুযোগ-সুবিধা এবং ব্যাংক তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। পর্ষদ প্রতিবছর কমপক্ষে ছয়বার সভা করবে।
খসড়া অনুযায়ী, গভর্নর, ডেপুটি গভর্নর এবং পরিচালকদের অপসারণ সহজ হবে না। নিয়োগের শর্ত লঙ্ঘন, আস্থা ভঙ্গ বা কেন্দ্রীয় ব্যাংকের স্বার্থ পরিপন্থি কাজ করলে প্রধানমন্ত্রীর সুপারিশ এবং সংসদের অনুমোদন নিয়েই রাষ্ট্রপতি তাদের অপসারণ করতে পারবেন। তবে এর আগে অবশ্যই কারণ দর্শানোর নোটিশ ও শুনানির সুযোগ দিতে হবে।
এছাড়াও, মুদ্রা ও বিনিময় হারের নীতি সমন্বয়ের জন্য একটি 'সমন্বয় পরিষদ' গঠনের প্রস্তাব করা হয়েছে, যার চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। এই পরিষদ সামষ্টিক অর্থনৈতিক সমন্বয় বাড়ানো এবং রাজস্ব, মুদ্রা ও বিনিময় হার নীতির মধ্যে সমন্বয়ে কাজ করবে।
‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫’-এর অধীনে বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে একাধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই আইনের আওতায় একটি বাধ্যতামূলক ব্যাংক রেজল্যুশন বিভাগ গঠন করা হবে, যা কোনো ব্যাংকে দুর্বলতা দেখা দিলে দ্রুত মূলধন পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবে।
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













