বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত, চীনের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে নদীর পানি থেকে বঞ্চিত করতে গিয়ে ভারত যেন নিজেদের বিপদই ডেকে এনেছে। সীমান্তবর্তী হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩৭ জন নিখোঁজ রয়েছেন। সরকারি হিসেবে প্রায় ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে এবং ১৫০টিরও বেশি বসতবাড়ি ধ্বংস হয়েছে। রাজ্যজুড়ে ৭ জুলাই পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে।
ভারত সরকার এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিকে দায়ী করলেও, বিশ্লেষকরা ভিন্নমত পোষণ করছেন। তারা বলছেন, পাকিস্তানের ওপর পানির চাপ তৈরি করতে সিন্ধু চুক্তি লঙ্ঘন করে চেনাব নদীর প্রবাহ আটকে দেওয়ার কৌশলই এখন ভারতের জন্য 'বুমেরাং' হয়ে ফিরে এসেছে।
চেনাব ও সুতলেজ (শতদ্রু) উভয়ই সিন্ধু চুক্তির অন্তর্ভুক্ত নদী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারত বাগলিহার বাঁধের মাধ্যমে চেনাব নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। পানি বিশ্লেষকরা মনে করছেন, এই 'জল-রাজনীতির' পরিণতিই হিমাচলে ভয়াবহ বন্যা।
আবহাওয়াবিদরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও, পানি বিশ্লেষকদের দাবি—বাধ্যতামূলক তথ্যপ্রদানে অনীহা এবং হঠাৎ বাঁধ খুলে দেওয়া বা বন্ধ করার মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহে মারাত্মক বিঘ্ন ঘটানো হয়েছে।
বন্যা পরিস্থিতির মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হিমাচলের মান্ডি আসনের সাংসদ কঙ্গনা রানাউত। বন্যার শুরু থেকে তার কোনো খোঁজ না থাকায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং বিরোধী কংগ্রেসও তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
কঙ্গনা অবশ্য পরে এক পোস্টে জানান, রেড অ্যালার্টের কারণে জয়রাম ঠাকুর তাকে এলাকা সফরে অপেক্ষা করতে বলেছেন। তবে সমালোচকরা তার নির্বাচনের সময়কার তৎপরতার উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন।
চলতি বছরের ২৩ এপ্রিল ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে। যদিও পানি পুরোপুরি আটকানোর মতো কোনো পদক্ষেপ নেয়নি, তবে বাঁধের মাধ্যমে চেনাব ও অন্যান্য নদীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে শুরু করেছে, যাকে অনেকে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' বলছেন।
তবে এই 'পানি রাজনীতির' ফল ভারতের জন্য বিপজ্জনক হতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন। কারণ ভারতের প্রধান দুই নদীর উৎস চীনেই। চীন ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে—"পানির রাজনীতি করলে, বিপদটা ভারতেরই বেশি হবে।"
বিশ্লেষকদের মতে, নদীর স্বাভাবিক প্রবাহকে কূটনৈতিক হাতিয়ার বানানো যেমন বিপজ্জনক, তেমনি এর ফল উল্টো ভারতকেই ভুগতে হতে পারে, যার প্রমাণ হিমাচলের এই বন্যা।
মিরাজ.
পাঠকের মতামত:
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিকেট মাঠ থেকে যেভাবে হয়ে উঠলেন ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’
- গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম
- জুলাই আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব
- ৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্ত অবস্থানে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ
- রেসের চার ফান্ড নিয়ে বড় আপডেট, যা বলছে ব্র্যাক ব্যাংক
- ফাইনালের পর নীরবতা ভাঙলেন রেফারি, বললেন মেসি ও ভিএআরের কথা
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি













