বিনিয়োগকারী সুরক্ষায় সফটওয়্যার স্থাপনে আরও সময় চায় ব্রোকাররা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ রোধে জরুরি 'টেম্পার-প্রুফ ব্যাক-অফিস সফটওয়্যার' স্থাপনের জন্য আরও দুই মাস সময় চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফটওয়্যার স্থাপনের তৃতীয়বারের মতো বর্ধিত সময়সীমা গত ৩০ জুন শেষ হয়েছে।
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন, সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নির্বাচিত সফটওয়্যার বিক্রেতারা জনবল সংকটের কারণে ব্রোকারদের পর্যাপ্ত সহায়তা দিতে পারছেন না। এছাড়া, গত মাসের দীর্ঘ ঈদের ছুটি ও অন্যান্য সরকারি ছুটির কারণেও সফটওয়্যার কার্যক্রমের অগ্রগতি মন্থর হয়েছে বলে তিনি জানান।
ডিবিএ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, সব ব্রোকারেজ ফার্মগুলো ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত বিক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিএসইসি ও ডিএসই সূত্রে জানা গেছে, অপরিবর্তনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার ইনস্টল করার প্রাথমিক সময়সীমা ছিল গত বছরের এপ্রিল মাস। ডিএসই এবং ডিবিএ-এর অনুরোধে এটি তিনবার বাড়ানো হয়। বিএসইসি'র মুখপাত্র মো. আবুল কালাম নিশ্চিত করেছেন, বাজার নিয়ন্ত্রক সংস্থা সময় বাড়ানোর আবেদন পেয়েছে এবং পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএসই কর্মকর্তাদের মতে, ৩০২টি টিআরইসি (ট্রেডিং রাইটস এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) ধারকদের মধ্যে ২৫৫টি ইতোমধ্যে লক্ষ্যভুক্ত ব্যাক-অফিস সফটওয়্যার ইনস্টল করেছে, বাকিরা সফটওয়্যারটি চালু করার প্রক্রিয়ায় রয়েছে। বিএসইসি'র নির্দেশিকা অনুযায়ী, ব্রোকারেজ ফার্মগুলোকে সফটওয়্যার ইনস্টল করার পর এর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিয়ন্ত্রক সংস্থা সময়ে সময়ে ব্রোকারেজ ফার্মগুলো পরিদর্শন করবে। যে সংস্থাগুলো ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থার পরামর্শ অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করছে, তাদের স্টক এক্সচেঞ্জ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে।
একটি স্টক ব্রোকারের ব্যাক অফিসে ক্লায়েন্টদের সম্পদ, লেনদেন, ক্যাশ ব্যালেন্স এবং জমা ব্যালেন্সের ডেটা সংরক্ষিত থাকে। ইন-হাউস ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করার সময় অনেক অসাধু ব্রোকার ট্রেড এবং লেনদেন সম্পর্কিত ডেটা ম্যানিপুলেট করে ক্লায়েন্টদের অজান্তেই অর্থ সরিয়ে ফেলত। তালিকাভুক্ত সফটওয়্যার বিক্রেতারা বিনিয়োগকারীদের অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টক ব্রোকারদের অভিন্ন পরিষেবা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে, বেশ কয়েকটি ফার্ম কর্তৃক তহবিল আত্মসাতের ঘটনার পরিপ্রেক্ষিতে, সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পেয়ে প্রধান স্টক এক্সচেঞ্জ সফটওয়্যার ইনস্টল করার জন্য নির্দেশিকা তৈরি করে। ব্রোকারদের দ্বারা ক্লায়েন্টদের তহবিল আত্মসাৎ এবং অব্যবস্থাপনা দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা হিসেবে রয়ে গেছে।
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ক্রেস্ট সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ব্যাংকো সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সাগির অ্যান্ড কোম্পানি সম্মিলিতভাবে প্রায় ৩ বিলিয়ন টাকা আত্মসাৎ করেছিল, যা দেশের শেয়ারবাজারে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা। মশিহুর সিকিউরিটিজ কর্তৃক তহবিল ও শেয়ারের আত্মসাৎ গত বছরের আগস্টে প্রকাশিত সর্বশেষ কেলেঙ্কারি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রোকারেজ ফার্মগুলো অবৈধভাবে নকল ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করে এবং তাদের বিনিয়োগের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিনিয়োগকারীদের প্রতারিত করেছে। এছাড়া, আরও কিছু ব্রোকারেজ ফার্ম সম্বনিত গ্রাহক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, যা ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত হতো।
বাজার বিশ্লেষকদের মতে, প্রধান শেয়ারবাজার ও নিয়ন্ত্রক সংস্থার পর্যাপ্ত তদারকির ঘাটতির কারণেই এসব আর্থিক অনিয়ম ঘটেছে। তারা মনে করছেন, আত্মসাৎ হওয়া অর্থ পুনরুদ্ধারে এখনও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
মামুন/
পাঠকের মতামত:
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার








.jpg&w=50&h=35)

