সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্রে সুদহার কমছে। সব ধরনের সঞ্চয়পত্র স্কিমে নতুনভাবে এ হার পুনর্নির্ধারণ করছে সরকার, যা পহেলা জুলাই থেকে কার্যকর হচ্ছে। ধরন অনুযায়ী, প্রথম ধাপে সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২.৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১.৮২ শতাংশ করা হয়েছে। সাড়ে সাত লাখ টাকার ওপরের বিনিয়োগকারীদের জন্য এ হার ১২.৩৭ শতাংশ থেকে কমে ১১.৭৭ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ অনুবিভাগ এর অনুমোদন দিয়েছে এবং অর্থ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) আদেশ জারি করতে অনুরোধ করেছে।
এর আগে গত জানুয়ারিতে সঞ্চয়পত্রের সুদহার ১২.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছিল, যার মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে। প্রথম দফায় বাড়ানো হলেও অন্তর্বর্তী সরকার দ্বিতীয় দফায় এ হার কমালো।
মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি টাকা ঋণের বিপরীতে যে শর্ত দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমানো এবং এর সুদহার বাজারভিত্তিক করা। ছয় মাসের গড় ট্রেজারি বিলের সুদহারের ভিত্তিতে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করা হয়েছে, যার অর্থ ট্রেজারি বিলের সুদহার বাড়লে সঞ্চয়পত্রের সুদহার বাড়বে এবং কমলে কমবে।
বিশেষজ্ঞদের মতে, সুদহার হ্রাস করার ফলে এ খাত থেকে সরকার ঋণ কম পাবে। কারণ ব্যাংকগুলো এখন আমানত ও ফিক্সড ডিপোজিটের ওপর ভালো সুদ দিচ্ছে। সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ মনে করেন, মানুষ এখন সঞ্চয়পত্রে টাকা না রেখে ব্যাংকমুখী হবে, কারণ সেখানে এফডিআর সুদহার সর্বোচ্চ ১২ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত। তিনি উল্লেখ করেন, মুদ্রানীতি ও সংকোচনমূলক বাজেটের সঙ্গে সঞ্চয়পত্রের সুদহার কমানোর নতুন উদ্যোগ সাংঘর্ষিক। এখানে সুদের হার কমানো ঠিক হয়নি।
সঞ্চয়পত্র অধিদপ্তরের ৯টি স্কিমের মধ্যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র ও ডাকঘর ফিক্সডডিপোজিট সঞ্চয়পত্রের সুদহার পুনর্নির্ধারিত হয়েছে। নতুন নিয়মে বিনিয়োগের সীমা দুটি ধাপে বিভক্ত: ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী এবং এর ওপরের বিনিয়োগকারী।
পুনর্নির্ধারিত হার (প্রথম ধাপ / দ্বিতীয় ধাপ): ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: ১১.৮৩% / ১১.৮০% (আগে প্রথম বছরের সুদ ছিল ১০.১৩%, এখন ৯.৭৪%)। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: ১১.৮২% / ১১.৭৭%। পেনশনার সঞ্চয়পত্র: ১১.৯৮% / ১১.৮০% (আগে প্রথম বছরের সুদ ছিল ১০.২৩%, এখন ৯.৮৪%)। পারিবারিক সঞ্চয়পত্র: ১১.৯৩% / ১১.৮০%। পোস্ট অফিস ফিক্সডডিপোজিট: ১১.৭৭% / ১১.৫৭%।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি সুদহার কমছে ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক ও পোস্ট অফিস ফিক্সডডিপোজিটের ক্ষেত্রে, যেখানে প্রথম বছরে সুদহার ১১.০৪% থেকে কমে ১০.৬৫% হয়েছে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেছে। এই অবস্থায় নতুন করে সঞ্চয়পত্র কমিয়ে দিলে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে।
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













