১৮ কোম্পানিতে ৬ মাসে ৩১ শতাংশের বেশি মুনাফা
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ারবাজারের সব সূচকই কমেছে এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। জানুয়ারি ০১ তারিখে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ২১৮ পয়েন্ট। ৩০ জুন, ২০২৫ তারিখে ৬ মাসের ব্যবধানে ডিএসইর সূচক ৩৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। বাজারের এমন পরিস্থিতিতে ১৮ কোম্পারি শেয়ারে বিনিয়োগ করে ৬ মাসের ব্যবধানে ৩০ থেকে ১০৪ শতাংশের বেশি মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
গত ছয় মাসে ডিএসইতে মোট ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে ০.১৩ শতাংশ থেকে ১০৪.৬২ শতাংশ পর্যন্ত। এর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টস সর্বোচ্চ ১০৪.৬২ শতাংশ এবং এস আলম কোল্ড রোল স্টিল ৯৭ শতাংশ মূল্যবৃদ্ধি নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ৫১ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি পেয়েছে ৭টি কোম্পানি, ৩১-৫০ শতাংশের মধ্যে বেড়েছে ১১টি প্রতিষ্ঠানের ১৫-৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ২৩টি প্রতিষ্ঠানের । এছাড়া বাকি ৮৪টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে ০.১৩ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত।
বছরের প্রথমার্ধের ৬ মাসে সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ৩৬৩ টাকা ২০ পয়সা বা ১০৪.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সায়, যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। কোম্পানিটিতে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে গত ৬ মাসে তার চেয়ে বেশি মুনাফা হয়েছে। গত ৬ মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১ হাজার ২৮৮ টাকা ৫০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। গত ৬ মাসে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটির শেয়ারে গত ৬ মাসে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে প্রায় সেই পরিমাণ মুনাফা হয়েছে। গত মাসের মধ্যে গত ৭ জানুয়ারি কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ৩০ পয়সা এবং ২০ মার্চ সর্বোচ্চ দর ছিল ৩১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে কোম্পানিটিতে বিনিয়োগের ৩ গুনের বেশি মুনাফা হয়েছে।
গত ৬ মাসে তৃতীয় সর্বোচ্চ এসইএমএল লেকচার ফান্ডের। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সায়। গত ৬ মাসে বিনিয়োগের সমপরিমাণ মুনাফা হয়েছে এই ফান্ডের ইউনিটে। গত ২ জানুয়ারি ৬ মাসের মধ্যে ফান্ডটির সর্বনিম্ন দর ছিল ৬ টাকা ১০ পয়সা। যা গত ৬ মে সর্বোচ্চ ১৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৪ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির বিনিয়োগের তুলনায় মুনাফা হয়েছে দ্বিগুনেরও বেশি।
৫০ শতাংশের বেশি মুনাফা হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৭ টাকা ৬০ পয়সা বা ৮১.৭২ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪ টাকা ৩০ পয়সা বা ৭৪.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৮ টাকা ৫০ পয়সা বা ৬৯.৬৭ শতাংশ এবং সি পার্ল হোটেলের ১৯ টাকা ৮০ পয়সা বা ৫৭.৫৬ শতাংশ দর বেড়েছে।
৩০ শতাংশের বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ারের ৪ টাকা ৮০ পয়সা বা ৪৮.৪৮ শতাংশ, হাক্কানি পাল্পের ২০ টাকা ৫০ পয়সা বা ৪৬.৫৯ শতাংশ, ইয়াকিন পলিমারে ৪ টাকা বা ৪৩.০১ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১৫ টাকা ৪০ পয়সা বা ৪২.০৮ শতাংশ, জিকিউ বলপেনের ৪৭ টাকা ৩০ পয়সা বা ৩৮.৬৮ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৩ টাকা ৬০ পয়সা বা ৩৭.৮৯ শতাংশ, এসিআই লিমিটেডের ৪৮ টাকা ৬০ পয়সা বা ৩৪.৭৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ৩০ পয়সা বা ৩৩.৩৩ শতাংশ, দেশ গার্মেন্টেসের ২৬ টাকা বা ৩২.৯১ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১ টাকা ৪০ পয়সা বা ৩২.৫৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩১.২৫ শতাংশ দর বেড়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


