ড. ইউনূসকে মানুষ আর বিশ্বাস করে না : মাসুদ কামাল
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাব্যতা এবং এ বিষয়ে জনগণের আস্থাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (০১ জুলাই) নিজের ইউটিউব চ্যানেল 'কথা'-তে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।
মাসুদ কামাল তার চ্যানেলে সম্প্রতি পরিচালিত একটি জরিপের ফলাফল তুলে ধরে বলেন, সেখানে প্রশ্ন করা হয়েছিল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমানের এই বক্তব্যের সঙ্গে দর্শক একমত কিনা যে, ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তার বিশ্বাস হয় না। জরিপে দেখা গেছে, ৩৫ হাজার মানুষের মধ্যে ৮১ শতাংশ মানুষ বিশ্বাস করেন না যে ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। মাত্র ১৪ শতাংশ লোক 'বিশ্বাস হয়' বলেছেন এবং ৫ শতাংশ মন্তব্য করতে চাননি।
মাসুদ কামাল প্রশ্ন তোলেন, "ড. ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, যাকে দুনিয়ার মানুষ এক নামে চেনে, সেই লোকটার কথার উপর সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারছে না। আস্থা রাখতে পারছে না। তো ড. ইউনূসের জন্য এর চেয়ে ভয়াবহ আর কী তথ্য থাকতে পারে? উনাকে এদেশের মানুষ আর বিশ্বাস করে না।"
তিনি আরও বলেন, "যাকে বিশ্বাসই করি না, তিনি কীভাবে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করবেন? এই কথাটা ভাবুন আপনারা একবার। এই বিষয়টাকে ড. ইউনূস নিজে উপলব্ধি করেন।"
মাসুদ কামাল লন্ডন থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, যদি সবকিছু ঠিকঠাক মতো হয় এবং সংস্কার ও অন্যান্য প্রস্তুতি নেওয়া যায়, তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে, তবে তেমন কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত সম্ভাবনার কথা শুনে বিএনপির মধ্যে 'বিরাট আনন্দের ভাব' দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জনগণের প্রতি ড. ইউনূসের 'মূল্য না দেওয়ার' সমালোচনা করে বলেন, "উনি উনার ইচ্ছামতো যা ইচ্ছা হয় তা-ই বলেন। কেন বলেন, কী সমাচার—কারো সঙ্গে কোনো ব্যাখ্যা করেন না, কোনো ব্যাখ্যা দেন না।" যদিও ড. ইউনূস রাজনীতি করেন না এবং তার কোনো রাজনৈতিক দল বা জনগণের কাছে জবাবদিহিতা নেই, তবে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জনগণের কাছে কমিটমেন্ট থাকা উচিত ছিল, যা দেখা যায়নি বলে মাসুদ কামাল হতাশ হয়েছেন।
মাসুদ কামাল আরও উল্লেখ করেন, দেশের মানুষ যখন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন, তখন প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাম্প্রতিক 'সৌজন্য সাক্ষাৎ' নিয়ে প্রশ্ন ওঠেছে। সিইসি সাংবাদিকদের বলেছেন যে উপদেষ্টার সঙ্গে তার কেবল সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছু হয়নি।
এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, "উনি কি জিজ্ঞাসা করবেন না যে আপনি যে লন্ডন থেকে আসলেন আপনি ওখানে তো নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন, তাহলে আমরা কি সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেব? এ কথাটা উনাকে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক ছিল না?"
মারুফ/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













