প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে শরীরে আসবে যে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ে জনপ্রিয় একটি ফিটনেস লক্ষ্য হয়ে উঠেছে, প্রতিদিন ১০,০০০ কদম হাঁটা। যদিও এটি স্বাস্থ্যবান হওয়ার একমাত্র পথ নয়। তবে গবেষণায় দেখা গেছে, যত বেশি হাঁটবেন ততই উপকার পাবেন।
বর্তমান শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করে প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার লক্ষ্য নির্ধারণ করা শরীরকে সচল রাখতে অনুপ্রেরণা দেয় এবং দীর্ঘক্ষণ বসে থাকার বিরতিও ঘটায়।
এই অভ্যাস শরীরের প্রায় প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
হার্ট ভালো রাখে : নিয়মিত হাঁটার ফলে পেশিতে আরো বেশি অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছায়। যার ফলে হার্টের কর্মক্ষমতা বাড়ে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি কমে।
ফুসফুস ভালো রাখে : প্রতিদিন চলাফেরা করলে ফুসফুস ও তার আশপাশের পেশিগুলো আরো শক্তিশালী হয়।এর ফলে শরীর বেশি কার্যকরভাবে অক্সিজেন ব্যবহার করতে শেখে। এটি ফিটনেসের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড।মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় : শরীরচর্চা করলে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে এবং ‘এনডরফিন’ নামক , মন ভালো রাখার হরমোন নিঃসৃত হয়। এটি মনোযোগ, সৃজনশীলতা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
হাড়ের শক্তি বাড়ে : ওজন বহন করে এমন ব্যায়াম (যেমন হাঁটা) হাড়ের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে হাড় মজবুত হয় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে।
পেশি গঠনে সাহায্য করে : নিয়মিত হাঁটার ফলে পেশিতে ক্ষুদ্র ক্ষত তৈরি হয়, যা পরে মেরামত হয়ে আরো শক্তিশালী ও ঘন পেশি তৈরি করে।
রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে : চলাফেরা করার সময় পেশি রক্তের গ্লুকোজ ব্যবহার করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং ইনসুলিন আরো ভালোভাবে কাজ করে।রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : হাঁটা রক্তনালীগুলোর স্থিতিস্থাপকতা বাড়িয়ে দেয় এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
দেহের নমনীয়তা বাড়ে : নিয়মিত শারীরিক কার্যকলাপ দেহের নমনীয়তা উন্নত করে। এর ফলে অঙ্গ-প্রত্যঙ্গ সহজে চলাফেরা করতে পারে এবং ব্যথাবেদনা কম অনুভূত হয়।
উদ্যম ও শক্তি বৃদ্ধি পায় : হাঁটার মাধ্যমে হৃদয় ও রক্তসঞ্চালন ব্যবস্থা শক্তিশালী হয়। এটি ক্লান্তি কমায় এবং সারা দিন সক্রিয় থাকতে সাহায্য করে।
আপনি যদি কোনো অনুপ্রেরণা খুঁজে না পান, তবে হাঁটাকে উপভোগ্য করে তুলতে পারেন। একটানা ১০ হাজার কদম হাঁটা বিরক্তিকর মনে হলে ছোট ছোট অংশে ভাগ করুন। সঙ্গী নিয়ে হাঁটুন, পছন্দের গান শুনুন বা প্রকৃতিতে হাঁটার চেষ্টা করুন।প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার অভ্যাস আপনার শরীর ও মনের ওপর দারুণ প্রভাব ফেলতে পারে। ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে লক্ষ্য অর্জনে এগিয়ে যান। এই হাঁটার লক্ষ্য আপনাকে সুস্থ, ফিট আর সচল জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













