ছেলের বন্ধুর প্রেমে পড়ে বিয়ে এখন ‘সিস্টার জিন’!
নিজস্ব প্রতিবেদক: নিজের ছেলের সহপাঠী ও বন্ধু—এক তরুণ রুশ নাগরিককে বিয়ে করেছেন ৫০ বছর বয়সী এক চীনা নারী। বিয়ের পর এবার সামাজিক মাধ্যমে জানালেন, তিনি মা হতে চলেছেন। ‘সিস্টার জিন’ নামে পরিচিত এই নারীর প্রেম ও মাতৃত্বের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় চীনের সামাজিক মাধ্যমে। বিষয়টি ঘিরে যেমন প্রশংসা, তেমনি সমালোচনার ঢেউ বইছে।
চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ডাউইনে (টিকটকের স্থানীয় সংস্করণ) সিস্টার জিনের অনুসারী সংখ্যা ১৩ হাজারের বেশি। সেখানে তিনি নিজের বিলাসবহুল জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন—ব্যক্তিগত ভিলা, গৃহকর্মী, ড্রাইভারসহ নানা আয়োজন।
জানা গেছে, ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একাই সন্তানদের বড় করেছেন তিনি। ছয় বছর আগে তার ছেলে কাইকাই লুনার নিউ ইয়ার উপলক্ষে বাড়িতে কয়েকজন বিদেশি বন্ধুকে আমন্ত্রণ জানায়। সেখানেই পরিচয় হয় রুশ তরুণ দেফুর সঙ্গে, যিনি চীনা ভাষায় সাবলীল এবং খুব দ্রুত সিস্টার জিনের আতিথেয়তায় মুগ্ধ হয়ে পড়েন।
প্রথমে এক রাতের অতিথি হিসেবে আসা দেফু পুরো সপ্তাহই থেকে যান। এরপর শুরু হয় নিয়মিত যোগাযোগ, উপহার পাঠানো, ঘনিষ্ঠতা গড়ে তোলা। বয়সের ২০ বছরের ব্যবধান ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে সিস্টার জিন শুরুতে সম্পর্ক থেকে সরে দাঁড়ালেও ছেলের সমর্থনে সিদ্ধান্ত পাল্টান।
২০২৫ সালের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর একসঙ্গে চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ, ক্যান্টনিজ খাবার উপভোগসহ নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ৮ জুন, যখন তিনি নিজের গর্ভধারণের খবর জানান। বয়সজনিত ঝুঁকি সত্ত্বেও তিনি দেফুর সঙ্গে সন্তান নিতে প্রস্তুত বলেই জানান। আগামী বসন্তেই তাদের সন্তান জন্ম নেবে বলে জানা গেছে। এরই মধ্যে নবজাতকের জন্য খাটও কিনে ফেলেছেন তারা।
তাদের সম্পর্ক নিয়ে চীনের সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে ‘ভালোবাসার সাহসী উদাহরণ’ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন ‘এটা নিছক মনোযোগ পাওয়ার নাটক।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘ছেলের বন্ধুর মায়ের বয়স তো এখন শ্বশুর-শাশুড়ির সমান!’
সব সমালোচনার জবাবে সিস্টার জিন বলেন, “সময়ই আমাদের ভালোবাসার প্রকৃত মূল্য নির্ধারণ করবে।” তিনি নিজের প্রি-নেটাল চেকআপ রিপোর্টও প্রকাশ করেছেন, যাতে সমর্থকরা নিশ্চিত হতে পারেন তার স্বাস্থ্যগত নিরাপত্তা সম্পর্কে।
চীনের সোশ্যাল মিডিয়ায় এই ব্যতিক্রমী প্রেম ও পরিবার গঠনের গল্প এখন অন্যতম আলোচিত ইস্যু।
মুসআব/
পাঠকের মতামত:
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













