দশ বছর আগের অবস্থায় ফিরল দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে সোয়া দশ বছর আগের অবস্থানে। আজ সোমবার (২৬ মে) সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে, যা ২০১৫ সালের ২ মার্চের ৪ হাজার ৭১৯.৪০ পয়েন্টের প্রায় সমান।
এই পতনে বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠছে। বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি নানা পদক্ষেপ নিয়েছে, যেমন— প্রণোদনা ঘোষণা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা, তথ্য প্রকাশে নজরদারি ও বিনিয়োগকারী সংগঠনের সঙ্গে বৈঠক।
তবে এসব উদ্যোগ কার্যকর হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা বাজারে নেতিবাচক প্রবণতা বাড়িয়েছে।
আগামী ২৯ মে বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হবে। তবে তার আগেই সূচকের এমন পতনে হতাশ বিনিয়োগকারীরা। তাদের মতে, কেবল সভা-পর্যালোচনা নয়, দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপই আস্থা ফেরাতে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের দরপতন শুধু শেয়ারবাজার নয়, অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল বাজার কাঠামো গড়তে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।
বাজার পর্যালোচনা-ডিএসই
গত ৪ কার্যদিবসের মত আজও (২৬ মে) ডিএসইর সবগুলো সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবগুলো সূচক পতন হয়েছে। তবে বেড়েছে টাকার অংকে লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। এছাড়া,ডিএসইএস সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩.৩২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪১.৯১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দর বেড়েছে, ১৬৮টির দর কমেছে এবং ৭৭টির অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৮২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৭ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকা।
সিএসই
আজ সিএসইতে ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৪.২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৬.৮৫ পয়েন্ট কমেছিল।
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

