অর্থ মন্ত্রণালয়ের সুপারিশেও টলে না বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক লাখ কোটি টাকার দেশীয় কাগজশিল্প আজ চরম সংকটে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার অভাব এবং নানাবিধ প্রতিবন্ধকতায় দেশের ১০৬টি কাগজ কারখানার মধ্যে ৭০টি বন্ধ হয়ে গেছে। যে ৩৬টি চালু রয়েছে, সেগুলোও গ্যাস সংকটে উৎপাদন সক্ষমতা হারিয়েছে ৩০ শতাংশ পর্যন্ত।
এই সংকটকালীন মুহূর্তে অর্থ মন্ত্রণালয় কাগজশিল্পকে রক্ষায় বাংলাদেশ ব্যাংকের প্রতি সহায়তার আহ্বান জানালেও কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে কার্যত উপেক্ষা করছে। বরং দায়সারা মনোভাব নিয়ে ৫০ কোটি টাকার ঋণ বা তার বেশি নেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বাছাই কমিটি গঠন করলেও সেই কমিটির কার্যক্রম এখনো দৃশ্যমান নয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং কাগজশিল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই খাতের সঙ্গে প্রত্যক্ষভাবে ২৫ লাখ এবং পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান জড়িত। এর সঙ্গে রয়েছে আরও অন্তত ৩০০টি লিংকেজ শিল্প। দেশীয় কাগজশিল্প বছরে ১৬ লাখ টন উৎপাদন করতে সক্ষম, যেখানে অভ্যন্তরীণ চাহিদা ৯ লাখ টন। উদ্বৃত্ত কাগজ বিশ্বের ৪০টি দেশে রপ্তানি হচ্ছে।
তবে গ্যাস, বিদ্যুৎ, কাঁচামাল, ডলার ও ঋণসংকটে পড়ায় এই শিল্প এখন প্রায় বিপর্যস্ত। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারিয়ে ফেলছে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো।
২০২৫ সালের ২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় কাগজশিল্পের জন্য নীতিগত সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয়: বকেয়া সুদ ও আসল অর্থ ব্লকড হিসাবে স্থানান্তর করে এক বছরের মরাটোরিয়ামসহ ১০ বছরে পরিশোধের সুযোগ, ঋণ স্থিতির ২% ডাউনপেমেন্টে ব্লক সুবিধা, কস্ট অব ফান্ড হারে সুদ।
তবে বাংলাদেশ ব্যাংক সরাসরি পদক্ষেপ না নিয়ে একটি কমিটি গঠন করে ৫০ কোটির বেশি ঋণখেলাপি প্রতিষ্ঠানের আবেদন পর্যালোচনার পথে হাঁটছে। এখন পর্যন্ত সেই কমিটির কার্যক্রম সীমিত আলোচনা পর্যায়ে রয়েছে, বাস্তবায়ন হয়নি কোনো সিদ্ধান্ত।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “নীতিমালার কারণে খেলাপি প্রতিষ্ঠানগুলো কাঁচামাল আমদানি করতে পারে না। এতে তারা আরও অক্ষম হয়ে পড়ে। সব খেলাপিই ইচ্ছাকৃত নয়, বাস্তব সংকটে পড়েই অনেকে খেলাপি হয়েছেন।”
পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালক রেজাউল ইসলাম জানান, গ্যাসের অভাবে উৎপাদন ৩০–৫০ শতাংশ কমেছে। ব্যাংক সুদের হার দ্বিগুণ হওয়ায় পরিচালন ব্যয় বেড়ে গেছে, যা কারখানা চালু রাখা কঠিন করে তুলেছে।
বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) তথ্য অনুযায়ী, ১০৬টি কারখানার মধ্যে ৭০টি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। গ্যাস, এলসি সংকট ও কাঁচামাল আমদানিতে বাধার কারণে বাকি কারখানাগুলোও ধুঁকছে।
বিপিএমএর সচিব নওশেরুল আলম বলেন, “কাঁচামাল আমদানির পথে নীতিগত বাধা ও মূল্যস্ফীতি বিক্রি কমিয়ে দিয়েছে। ঋণের উচ্চ সুদহার এবং খেলাপির নতুন সংজ্ঞা উদ্যোক্তাদের ঝুঁকির মুখে ফেলছে।”
তিনি আরও জানান, কাগজশিল্পে প্রয়োজনীয় কাঁচামালের ৭০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়। তারল্য সংকটে থাকা মিলগুলো পাল্প আমদানি করতে পারছে না। এতে পাঠ্যপুস্তকের কাগজ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে বিশেষ ব্যাংক সুবিধা বা প্রণোদনা না এলে উদ্যোক্তারা ঋণখেলাপির তালিকায় পড়বে। ফলে একদিকে যেমন শিল্প ধ্বংস হবে, অন্যদিকে ব্যাংক খাতেও বিরূপ প্রভাব পড়বে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এক হাজারের বেশি আবেদন জমা পড়েছে, যাচাই-বাছাই চলছে। কমিটি এখনো কোনো সুপারিশ চূড়ান্ত করেনি। তবে খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













