এইচএসসি পরীক্ষা নিয়ে ৩৩ দফা নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনার মাধ্যমে পরীক্ষার পূর্বপ্রস্তুতি থেকে শুরু করে প্রশ্নপত্র ব্যবস্থাপনা, নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা ও নকল প্রতিরোধ নিশ্চিত করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিদিন সকাল ১০টা ও বিকেল ২টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট ট্রেজারিতে থাকা প্রশ্নপত্র যাচাই করে নিরাপদ খামে সংরক্ষণ করতে হবে।
পরীক্ষাকক্ষে শিক্ষার্থীদের মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক থাকবেন, তবে প্রতি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষার দিন সকালে নির্ধারিত এসএমএস অনুযায়ী নির্ধারিত সেটের প্রশ্নপত্র খোলা যাবে। অব্যবহৃত সেট অক্ষত অবস্থায় ফেরত পাঠানোর নির্দেশনা রয়েছে।
পরীক্ষার্থীদের কেন্দ্রে পরীক্ষার ৩০ মিনিট আগেই প্রবেশ নিশ্চিত করতে হবে। দেরিতে এলে তার নাম ও রোল নম্বরসহ বিস্তারিত রেজিস্টার খাতায় লিখে পরীক্ষা শেষে তা বোর্ডে জমা দিতে হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ভিড় বা জটলা এড়াতে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তা প্রচারের এবং প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের গেটে নকল বিরোধী পোস্টার ঝুলিয়ে দিতে হবে।
পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র কেন্দ্র সচিব বোর্ড অনুমোদিত একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। সময় দেখার জন্য শুধু এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে।
প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা চার কর্মদিবসের মধ্যে সংশোধন করতে হবে। বর্ষাকালে বিদ্যুৎ সমস্যা যাতে না হয়, সে জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসকে আগেই চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা শেষে উত্তরপত্র বোর্ডে পাঠানোর সময় সঠিকভাবে গুছিয়ে পাঠাতে হবে। সিকিউ ও এমসিকিউ উত্তরপত্র আলাদা খামে রাখতে হবে এবং ইংরেজি ভার্সনের খাতা আলাদাভাবে চিহ্নিত করতে হবে।
পরীক্ষার পরিবেশ যাতে নকলমুক্ত থাকে সে জন্য অনলাইন তথ্য ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এছাড়া বোর্ডের নির্ধারিত পরীক্ষানীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আগামী এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে শিক্ষা বোর্ড।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













