ভোট দিয়েছেন ২০ লাখ কবরবাসী!
নিজস্ব প্রতিবেদক: পূর্ববর্তী তিনটি জাতীয় সংসদ নির্বাচনে (দশম, একাদশ ও দ্বাদশ) ভোটার তালিকায় থাকা মৃত ব্যক্তিদের তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। তার ভাষায়, “এই মৃত ভোটারদের সংখ্যা আমাদের ধারণার বাইরে— ২০ লাখেরও বেশি।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব মৃত ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে ইসি, যা দীর্ঘদিন পর পুনরায় চালু করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ হালনাগাদ কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ নাগরিক তথ্য দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৩ মার্চ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন প্রায় ৫০ লাখ ভোটার, যাদের মধ্যে নতুন ভোটার প্রায় ১২ লাখ ৮৮ হাজার এবং পূর্বে বাদপড়া প্রায় ৩৫ লাখ ৯৪ হাজার।
নির্বাচন কমিশনের আশা, এই হালনাগাদের মাধ্যমে একটি নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা তৈরি হবে, যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে সহায়ক হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন ছিল একতরফা, যেখানে প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। এসব নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে কম। যদিও কমিশন ভোটার উপস্থিতির হার ৪০ শতাংশের বেশি দেখিয়েছে, বাস্তবে ভোটকেন্দ্রে উপস্থিতি ছিল অনেক কম বলেই বিভিন্ন সূত্রে দাবি করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক ছিল আরও তীব্র। অভিযোগ রয়েছে, ভোটের আগের রাতে কিছু কেন্দ্রে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল, যার ফলে অনেক ভোটার ভোটকেন্দ্রে না গিয়েই ভোট ‘প্রদানের’ খবর পান। সেসব নির্বাচনেও ভোটার উপস্থিতির হার সরকারিভাবে ৮০ শতাংশের বেশি দেখানো হয়েছিল।
২০২৪ সালের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটিতে দাঁড়িয়েছে। নবম সংসদের পর থেকে এই তালিকায় যুক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি নতুন ভোটার, যাদের বড় অংশ এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি বলছে, হালনাগাদকৃত নির্ভুল ভোটার তালিকা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করে আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, “বিগত নির্বাচনগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তবে এখন যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে করে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর একটি নির্বাচন প্রত্যাশা করা যায়।”
মুসআব/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













