‘আগামী সাত মাসেই বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কি নতুন এক শিল্পবিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে? এমন ইঙ্গিতই মিলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের একটি ফেসবুক স্ট্যাটাসে।
বৃহস্পতিবার (০১ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সম্প্রতি তাইওয়ান সফর শেষে দেশে ফিরে আহসান খান জানান, তারা এখন একাধিক চীনা কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের আলোচনায় রয়েছেন।
বিশ্বব্যাপী ব্যবসায়িক ভারসাম্যে বড় পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে উৎপাদন কাঠামো পূর্ব এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় সরছে। সেই পরিবর্তনের ঢেউয়ে বাংলাদেশও উঠে আসার সুযোগ পেয়েছে।
প্রাণ-আরএফএল এখন নতুন জমিতে নয়, পুরনো ও পরিত্যক্ত সরকারি-বেসরকারি কারখানাগুলো রূপান্তর করছে আধুনিক রপ্তানিমুখী উৎপাদন কেন্দ্রে। উদাহরণ হিসেবে বলা যায়, রংপুরের পুরনো তামাক কারখানা এখন জুতা উৎপাদনের প্লান্ট, আর রাজশাহীর পুরনো পাটকল রূপান্তরিত হয়েছে রপ্তানি ইউনিটে।
এই ধারা এখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আহসান খান বলেন, “বিশ্ববাজারে পরিবর্তনের যে সুযোগ এসেছে, সেটা অনেক বড়। দরকার শুধু অনুকূল পরিবেশ, যেখানে উৎপাদন ও রপ্তানি নির্বিঘ্নে চালানো যাবে।”
শফিকুল আলম আরও লিখেছেন, বর্তমান বিশ্বের শীর্ষ অর্থনৈতিক মাধ্যমগুলো—যেমন নিউইয়র্ক টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস বা ওয়াল স্ট্রিট জার্নাল—এর বিশ্লেষণেই বোঝা যায়, ব্রেটন উডস বা ডব্লিউটিও-নির্ভর পুরোনো বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়ছে। চীন, ভিয়েতনাম, কোরিয়া, সিঙ্গাপুর এই ব্যবস্থায় রপ্তানি দিয়ে ধনী হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়া পিছিয়ে ছিল। এখন সেই ঘাটতি পূরণের সময়।
এই সম্ভাবনা বাস্তবায়নে রাজনীতি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন শফিকুল। ইতিবাচক বিষয় হলো, দেশের প্রায় সব রাজনৈতিক দলই এখন ব্যবসাবান্ধব মনোভাব দেখাচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা। সময়মতো রপ্তানি নিশ্চিত করা না গেলে সম্ভাবনাগুলো হাতছাড়া হয়ে যেতে পারে।
এই লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। এতে বছরে ৭.৮৬ মিলিয়ন কনটেইনার পরিচালনা সম্ভব হবে। আন্তর্জাতিক মানের কোনো প্রতিষ্ঠানকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা আছে, যাতে বিশ্বকে বার্তা দেওয়া যায়—বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত।
সবশেষে শফিকুল আলম উল্লেখ করেন, সামনের ছয়-সাত মাসই হবে বাংলাদেশের জন্য মোড় ঘোরানো সময়। এখনই নির্ধারণ হবে, দেশটি কি সত্যিই রপ্তানিনির্ভর শিল্পশক্তি হয়ে উঠতে পারবে কিনা।
মিজান/
পাঠকের মতামত:
- শরীরের ছোট মনে হওয়া ৭ পরিবর্তনই হতে পারে বড় রোগের ইঙ্গিত
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- ‘সবুজ মাংস’ নিয়ে আতঙ্ক, ল্যাব রিপোর্টে যা জানা গেল
- ডেনমার্কে স্টুডেন্ট পারমিটে নতুন নিয়ম, যে ৯ সুবিধা পাবেন না
- কড়া বক্তব্যের পরই বদলে গেল সুর, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসি
- ব্যাংকে ফিরছে ঘরে রাখা টাকা, জুনে কমেছে ১৩ হাজার কোটি
- ‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’
- ‘ঘুষ দেব না, ঘুষের তথ্য প্রকাশ করব’—১৭ বছরের শাহেদের ব্যতিক্রমী উদ্যোগ
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- পদ্মা ইসলামী লাইফে সংকট কাটছে না, তহবিল ঘাটতি ৩২৭ কোটি
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
- ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
- ৩০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির আদেশের পর এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ডের রূপান্তর প্রস্তাব
- গ্রাহক আদায় বাড়ায় ওয়ালটন হাই-টেকের নগদ প্রবাহে বড় উন্নতি
- মাইডাস ফাইন্যান্সের তিন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত
- পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে
- সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখে নিন পুরো তালিকা
- সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে সতর্ক হোন, যে ৫ ভুলে বিপদ
- হাসনাতের সঙ্গে সম্পর্ক তুলে আলেমদের অবস্থান ব্যাখ্যা করলেন মাদানী
- মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরিতে ৭ হাজার টাকা
- পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সেই ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
- শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং! অনুমোদনের পথে ৮ ডিজিটাল ব্যাংক
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- আইফোন ১৮ প্রো আসছে , সঙ্গে থাকতে পারে যে বড় চমক
- নিউইয়র্কে না যাওয়ার খবর অস্বীকার ট্রাম্পের
- ডিএসইতে সপ্তাহজুড়ে বড় পতন, বাজার মূলধন ও লেনদেন কমেছে
- ডিএসইর ছয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিত্বে পরিবর্তন
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্ব পুনর্বণ্টন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনে গতি, ঋণ আদায়ে আইনি ও বিকল্প উদ্যোগ
- বিমা কোম্পানির তথ্য নিয়ে প্রশ্ন, ডাবল সার্ভার বন্ধে আলটিমেটাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন
- যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু
- ইসরাইল ইস্যুতে সৌদির নীতিতে পরিবর্তন নেই, জানাল সরকারি সূত্র
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- হাসনাতের বক্তব্যের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন পূর্ণ সূচি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন













