এস আলমের সম্পত্তি নিয়ে ইসলামী ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৮২ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে দেশের অন্যতম আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পত্তি নিলামে তুলেছে। নিলামে তোলা এসব সম্পত্তির মধ্যে রয়েছে চট্টগ্রামের এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং রাজধানীর ধানমন্ডিস্থ একটি চারতলা ভবনসহ ৪১ দশমিক ৭৫ শতাংশ জমি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে প্রকাশিত একটি পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী ব্যাংক এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত সুদ ও লভ্যাংশসহ মোট ৮১ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪৩০ টাকা ৯২ পয়সা পাওনা রয়েছে এস আলম গ্রুপের এই দুই কোম্পানির নামে। এ ঋণ আদায়ে ব্যাংক অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী দরপত্র আহ্বান করেছে।
ঋণগ্রহীতাদের মধ্যে রয়েছেন:
এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম মাসুদ
চেয়ারম্যান মো. আবদুস সামাদ
শেয়ারহোল্ডার মো. রাশেদুল আলম, ফারজানা পারভীন, মো. আবদুল্লাহ হাসান
পরিচালক ওসমান গনি, শওকত সাদেক হোসেন, শাহেল্লা রশিদসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এর আগে চলতি এপ্রিল মাসে আরও দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পদ নিলামে তোলার ঘোষণা দেয় ব্যাংকটি।
২০ এপ্রিল: প্রায় ৯,৯৪৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে একটি চিনিকল ও ১১ একরের বেশি জমি
২৭ এপ্রিল: ২,১৮০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে একটি স্টিল মিল, একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি ভোজ্যতেল কারখানা এবং ১১৪৯ শতাংশ জমি।
২০১৭ সালে বিতর্কিতভাবে ইসলামী ব্যাংকের পরিচালনাবোর্ডে নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। তখন বলা হয়, ‘জামায়াত-নিয়ন্ত্রিত’ ব্যাংককে মুক্ত করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। কিন্তু এরপর ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা উপেক্ষা করে এস আলম গ্রুপ ও সংশ্লিষ্টদের নামে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকার ঋণ উত্তোলন করা হয়। এই বিপুল অঙ্কের ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র ৪ হাজার ৩৫৯ কোটি টাকা যা ব্যাংক খাতের জন্য একটি ভয়াবহ নজির।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনাবোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নতুন বোর্ড গঠন করে। একই সঙ্গে এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার হস্তান্তর ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকেই ব্যাংকের স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, এস আলম গ্রুপের অধীনে থাকা বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিরা মিলিয়ে যে ঋণ নিয়েছেন, তা দেশের ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করেছে। এই ঋণের বিপুল অংশের কোনো কার্যকর জামানত ছিল না, আবার অনেক ঋণ ব্যবহার করা হয়েছে অন্য খাতে, যা পুরোপুরি অবৈধ।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন পূর্ণ সূচি
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময়
- মক্কা চুক্তিতে ঢাকার আগ্রহ নিয়ে পাকিস্তানের বড় বার্তা
- নেপাল-তিব্বতের দুর্যোগ নিয়ে বিজ্ঞানীদের নতুন তথ্য
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- মেসিদের কোচ বদল, দায়িত্ব পেলেন আর্জেন্টিনার সাবেক তারকা
- ভারত ও চীন ‘বাবা-মায়ের মতো’
- হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
- নিয়ম না মানলে শাস্তির মুখে ব্যাংক-আমদানিকারক
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা
- আমরা নেটওয়ার্কের দুই বোর্ড সভার তারিখ পরিবর্তন
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত













