বস্তায় আদা চাষ করে স্বল্প পুঁজিতে লাখ টাকা আয়
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের বাদেকল্পা এলাকায় পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহায়তায় ও তত্ত্বাবধানে পরিত্যক্ত ছায়াযুক্ত জমিতে ১ হাজার বস্তায় আদা চাষ করা হচ্ছে। কৃষকদের দাবি, মাত্র ৪০ হাজার টাকা পুঁজিতে শুরু করা এ প্রকল্প থেকে প্রায় আড়াই লাখ টাকা আয় সম্ভব।
বসতবাড়ির আঙিনা, ছাদ বা বারান্দায়ও এই পদ্ধতিতে সহজেই আদা চাষ করা যায়। বস্তার মাটি প্রস্তুত করতে মাটি, পচা গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, ছাই ও অল্প পরিমাণে রাসায়নিক সার মিশিয়ে ব্যবহার করা হয়। এতে কীটনাশক ও অতিরিক্ত সারের প্রয়োজন পড়ে না, ফলে খরচও অনেক কম।
স্থানীয় কৃষক জসীম উদ্দিনের বাড়িতে গড়ে ওঠা প্রকল্পটি দেখে আগ্রহী হয়ে উঠেছেন অন্যান্য চাষিরাও। তিনি জানান, "আমার বাড়ির ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় এ চাষ করছি। এখন এলাকার অনেকেই নিজেদের বাড়ির ছাদ ও বারান্দায় বস্তা নিয়ে চাষ শুরু করেছেন।"
প্রতিবেশী কৃষক আব্দুল মান্নান বলেন, "আদার বাজারদর কখনো কখনো ৩০০–৪০০ টাকা কেজি পর্যন্ত ওঠে। এখন বুঝছি, এমনভাবে চাষ করে বছরের লাখ টাকা আয় সম্ভব।"
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন বলেন, “আদা একটি মূল্যবান ভেষজ মসলা। বস্তায় আদা চাষে খরচ কম, রোগবালাই কম এবং পরিচর্যা সহজ হওয়ায় এটি বিশেষভাবে লাভজনক। বিশেষ করে গৃহিণী ও বেকার যুবকদের জন্য এটি উপযুক্ত পদ্ধতি।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী জানান, “বস্তায় আদা চাষে জমি তৈরি, আগাছা পরিষ্কার, রোগবালাই নিয়ন্ত্রণ সহজ। প্রতি বস্তা থেকে ১ থেকে দেড় কেজি আদা উৎপাদন সম্ভব। ফলে বছরে একজন কৃষক অতিরিক্ত ১–২ লাখ টাকা আয় করতে পারেন।”
কৃষি অফিস আশা করছে, এই মডেল আরও সম্প্রসারিত হলে শহর ও গ্রাম উভয় পর্যায়ে ছোট পরিসরে কৃষির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা













