এসি ব্যবহার করে বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে তীব্র গরমের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এসি ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এপ্রিল মাসের শুরু থেকে চলা তাপপ্রবাহের ফলে এসির প্রতি মানুষের নির্ভরশীলতা বেড়েছে। তবে এসি ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার সমস্যা অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিকভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব, ফলে মানুষকে আরও বেশি দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আয়নাল হক বলেছেন, এসি ব্যবহারের সঠিক উপায় হলো শীতল বাতাস যেন বাইরে বের না হয়, সেজন্য এমন একটি এয়ারটাইট রুম বেছে নেয়া উচিত যেখানে এসি চালানো হবে। পাশাপাশি, এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে, যাতে এটি বেশি বিদ্যুৎ না খরচ করে।
তিনি আরও বলেন, এসির জন্য উপযুক্ত দেওয়াল বেছে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন, বেলকনির উল্টো দেওয়াল বা পশ্চিমমুখী দেওয়াল বাদে, এই ধরনের দেওয়ালে এসি বসালে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ কম হয়।
এছাড়া, ইনভার্টার-যুক্ত এসি চালু হওয়ার পরপরই কিছুটা বেশি বিদ্যুৎ খরচ করে, তবে একবার পুরো গতিতে চলে গেলে তা কম বিদ্যুৎ খরচ করে। ফলে, ইনভার্টার এসির খরচ নন-ইনভার্টার এসির তুলনায় অনেক কম।
ওয়ালটন এয়ার কন্ডিশনারের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান আরিফুল ইসলাম পরামর্শ দিয়েছেন যে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত এবং ঘরের জানালাগুলো শক্তভাবে বন্ধ রাখা উচিত, যাতে শীতল বাতাস ঘরের মধ্যে আটকে থাকে এবং বাইরে থেকে গরম হাওয়া ঢুকতে না পারে।
তিনি আরও বলেছেন, নিয়মিত এসি রক্ষণাবেক্ষণ করতে হবে, যেমন এয়ার ফিল্টার পরিবর্তন করা, যাতে এসি ভালভাবে কাজ করতে থাকে এবং বিদ্যুৎ খরচ কমে। এছাড়া, নতুন এসিগুলোর মধ্যে এমন ফিচার রয়েছে যা বিদ্যুৎ সাশ্রয়ী, যেমন ভেরিয়েবল-স্পিড মোটর, যা কম বিদ্যুৎ খরচ করে।
আরিফুল ইসলাম উদাহরণ দিয়ে বলেন, ওয়ালটনের দেড় টনের ইনভার্টার এসি যদি ৮ ঘণ্টা ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে, তাহলে বিদ্যুৎ বিল হবে প্রায় ৩৪ টাকা। তবে সাধারণ এসি ব্যবহার করলে ওই একই সময়ে বিল আসবে ৪৬ টাকা, অর্থাৎ ইনভার্টার এসি ব্যবহারে প্রতিদিন ১২ টাকা সাশ্রয় হবে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার (হোম কমফোর্ট) সানজানা মাহমুদ বলেন, গ্রিন ইনভার্টার প্রযুক্তি ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। তিনি আরো বলেন, এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস রাখার পরামর্শ দিয়েছেন এবং নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে।
ইলেক্ট্রো মার্ট বাংলাদেশের অতিরিক্ত মহাব্যবস্থাপক (উৎপাদন) মাজহারুল ইসলাম জানাচ্ছেন, ইনভার্টার প্রযুক্তি জ্বালানি সাশ্রয় করে এবং এটি বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। তিনি বলেন, এসির ব্যবহারে শীতল বাতাস পুনরায় সঞ্চালনে সহায়তার জন্য সিলিং ফ্যান চালু রাখা যেতে পারে, যার ফলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ কমে।
বিশেষজ্ঞরা বলেন, এসি শুধুমাত্র ঘর ঠান্ডা করা নয়, বরং এটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, যা বিশেষ করে গরমের সময় মানুষের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। তবে, তারা একথাও স্বীকার করেছেন যে, এসি ব্যবহারের কিছু পরিবেশগত উদ্বেগ রয়েছে। কারণ এসি মূলত বিদ্যুতে চলে এবং এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন ঘটাতে পারে, যা জলবায়ু পরিবর্তনের আশঙ্কা তৈরি করে। কিছু এসিতে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, যা ওজোন স্তরের জন্য ক্ষতিকর হতে পারে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআরএর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- জামায়াতের লং মার্চ নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আনামের
- চট্টগ্রামের এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, বেরিয়ে আসছে রহস্য
- আজকের দিনে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- মিস ওয়ার্ল্ডের মঞ্চে হঠাৎ মেসি!
- ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত
- প্রতিমন্ত্রীর গাড়িতে হঠাৎ ট্রাকের ধাক্কা, যা ঘটল ঘটনাস্থলে
- সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিউচুয়াল ফান্ডের দাপট
- বেহেশতে যাওয়ার আশায় স্বপরিবারে ইসলাম গ্রহণ
- ২০২৭ সালের পবিত্র হজযাত্রীদের জন্য জরুরি বার্তা
- সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর
- ফের লং মার্চের ঘোষণা জামায়াতের
- ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প
- অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা
- জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো করবেন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













