চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন কখনোই করবেন না
বিশেষ প্রতিবেদন: বর্তমান প্রযুক্তি বিশ্বে চ্যাটজিপিটি এক অনন্য উদ্ভাবন, যা অনেকের জীবনেই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তথ্য জানার কৌতূহল থেকে শুরু করে সৃজনশীল লেখালেখি, প্রিয় রেসিপি খোঁজা থেকে ব্যক্তিগত সম্পর্কের পরামর্শ—সব ক্ষেত্রেই এই ভার্চুয়াল সহকারী নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে।
শুধু তাই নয়, জটিল রিপোর্ট তৈরি, কঠিন অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা কিংবা গাণিতিক সমস্যার সমাধানে চ্যাটজিপিটি এক ক্লিকেই হাজির করছে কাঙ্ক্ষিত উত্তর। এর দ্রুত প্রতিক্রিয়া, বহুমুখী জ্ঞানের ভান্ডার এবং নির্ভুল তথ্য প্রদান করার ক্ষমতা এটিকে আধুনিক জীবনের এক অপরিহার্য টুলে পরিণত করেছে।
তবে এই প্রযুক্তির বিশাল সুবিধার পাশাপাশি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও। অনেক সময় ব্যবহারকারীরা কৌতূহলবশত এমন কিছু প্রশ্ন করতে পারেন, যা হতে পারে বিতর্কিত, বিভ্রান্তিকর কিংবা আইনগতভাবে আপত্তিকর। এ ধরনের ব্যবহার প্রযুক্তির সদ্ব্যবহারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং অযাচিত জটিলতার সৃষ্টি করতে পারে।
চ্যাটজিপিটির অপব্যবহার রোধে কিছু নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত। এর অপব্যবহার শুধু আপনার অ্যাকাউন্টের জন্যই নয়, আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। নিচে এমন কিছু প্রশ্ন বা বিষয় উল্লেখ করা হলো যা চ্যাটজিপিটিকে কখনোই জিজ্ঞাসা করা উচিত নয়:
কীভাবে বিস্ফোরক তৈরি করবেন
কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র কৌতূহলের বশেও চ্যাটজিপিটিকে এমন প্রশ্ন করবেন না। অর্থাৎ, এমন কোনো প্রশ্ন যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তা জিজ্ঞাসা করলে আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে লগ আউট হয়ে যেতে পারে। পরবর্তীতে অ্যাকাউন্টে লগ ইন করতে আপনাকে বেশ বেগ পেতে হবে। মনে রাখবেন, এআই মডেলগুলো নিরাপত্তার জন্য কঠোরভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই ধরনের প্রশ্ন তাদের নিরাপত্তা প্রোটোকলকে সক্রিয় করে তোলে।
কীভাবে কাউকে হত্যা করা যায়
বিস্ফোরক তৈরির মতো এটিও চ্যাটজিপিটিকে করা একটি মারাত্মক ভুল প্রশ্ন হবে। অপরাধের সঙ্গে যুক্ত এ ধরনের প্রশ্ন যেমন — কাউকে শারীরিক ক্ষতি করা, সাইবার বুলিং করা, বা কোনো অবৈধ কাজের পরিকল্পনা করা — কখনোই জিজ্ঞাসা করা যাবে না। এসব প্রশ্ন জিজ্ঞেস করলেই চ্যাটজিপিটি তাৎক্ষণিকভাবে লগ আউট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে লগ ইন করতে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাটজিপিটি কিন্তু আপনার সমস্ত চ্যাট হিস্টরি সংরক্ষণ করে। ফলে যে কোনো সময় এসব অপরাধমূলক প্রশ্নের জন্য আপনি আইনগত বিপদে পড়তে পারেন। আপনার ডিজিটাল পদচিহ্ন আপনাকে ভবিষ্যতে ট্র্যাক করতে পারে, তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ প্রশ্ন থেকে দূরে থাকুন।
কারো ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য জানতে চাওয়া
চ্যাটজিপিটি প্রশ্নের উত্তর দেয় বলে ভুলেও কারো ব্যক্তিগত তথ্য যেমন — ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, ঠিকানা, ফোন নম্বর, বা অন্য কোনো সংবেদনশীল তথ্য জানতে চাইবেন না। চ্যাটজিপিটি এই ধরনের তথ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়নি এবং এটি এমন অনুরোধগুলি প্রত্যাখ্যান করবে। ধরুন এমন কোনো তথ্য চেয়ে বসলেন, যা কোনোভাবে অন্যের জন্য বিপজ্জনক হতে পারে। চ্যাটজিপিটি তা কখনই জানাবে না। উল্টো এ ধরনের প্রশ্ন করার জন্য আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। এই ধরনের প্রচেষ্টা গোপনীয়তা লঙ্ঘন এবং তথ্য চুরির চেষ্টার সমতুল্য, যা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন
শিক্ষাক্ষেত্রে চ্যাটজিপিটির ব্যবহার এখন একটি আলোচিত বিষয়। পরীক্ষার হলে উত্তর লিখতে বা অ্যাসাইনমেন্টের জন্য সরাসরি চ্যাটজিপিটির সাহায্য নেওয়া একাডেমিক অসদাচরণের শামিল। যদিও এটি সরাসরি অপরাধমূলক নয়, তবে এর ফলে আপনি আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যার সম্মুখীন হতে পারেন, যেমন — কম গ্রেড পাওয়া, কোর্স থেকে বহিষ্কার হওয়া, বা আপনার ডিগ্রি বাতিল হওয়া। এটি আপনার শিক্ষার মৌলিক উদ্দেশ্যকেই ব্যাহত করে এবং আপনার নিজস্ব শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
প্রযুক্তির এই আধুনিক যুগে চ্যাটজিপিটির মতো টুলগুলো আমাদের জীবনকে সহজ করতে পারে। কিন্তু এর ব্যবহার যেন আমাদের নৈতিকতা এবং দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ না করে। চ্যাটজিপিটি একটি শক্তিশালী যন্ত্র, যা ভালো বা খারাপ উভয় কাজেই ব্যবহার হতে পারে। আপনার ব্যক্তিগত কৌতূহল বা অসচেতনতা যেন আপনাকে কোনো বিপদে না ফেলে, সেদিকে খেয়াল রাখা জরুরি। মনে রাখবেন, প্রযুক্তির মজা কখন 'সাজা' হয়ে দাঁড়াবে, তা বুঝতেও পারবেন না যদি আপনি এর দায়িত্বশীল ব্যবহার না করেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













