খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নরম সুর
নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ নিয়ে নানা প্রতিক্রিয়ার পর বাংলাদেশ ব্যাংক আবার পিছুটান নিচ্ছে। ঋণের মেয়াদ ৯০ দিন পার হলে তা খেলাপি ঘোষণা করা হবে, এমন সিদ্ধান্ত আগামী এপ্রিলের পরিবর্তে জুলাই মাস থেকে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনার বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে এস আলম, বেক্সিমকো গ্রুপ, জেএমআই, নাবিল গ্রুপসহ বড় বড় প্রতিষ্ঠানগুলোর বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ মিলবে।
অর্থ মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার পর কেন্দ্রীয় ব্যাংক খেলাপির নতুন সংজ্ঞা বাস্তবায়ন থেকে পিছু হটে। তবে অনাদায়ি অর্থ আদায়ের লক্ষ্যে ঋণ পুনঃতফসিলে বাড়তি সময় নেওয়া হচ্ছে এবং এর জন্য এককালীন পরিশোধের পরিমাণ বাড়ানোর ওপরও কাজ চলছে।
গত নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছিল, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৯০ দিনের বেশি ঋণ অনাদায়ি হলে তা খেলাপির তালিকায় পড়বে। এমনকি, আগামী এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু দুই মাসের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, "খেলাপি ঋণ আদায়ের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। খেলাপি কম দেখানোর কোনো পরিকল্পনা নেই। ঋণ পুনঃতফসিলের এবং আদায়ের স্বার্থে কাজ চলছে।"
গত ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনে জানিয়েছিল যে, ব্যাংকঋণের মান নির্ধারণের জন্য আন্তর্জাতিক চর্চা পুনরায় শুরু করতে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ না হলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, "যে ঋণ খেলাপি হবে, তা আগেই হয়েছে। এখন এটি কার্পেটের নিচে ঢেকে রাখার কিছু নেই। ব্যাংকগুলো আদায় বাড়ানোর চেষ্টা করছে, তবে গভর্নর যদি দুই মাস সময় বাড়ান, তাহলে নেতিবাচক প্রভাব পড়বে না।"
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায়। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ খেলাপির তালিকায় রয়েছে। আইএমএফ খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামাতে পরামর্শ দিয়েছে; সরকারি ব্যাংকের জন্য ১০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকের জন্য ৫ শতাংশ। বর্তমানে বেশ কিছু ব্যাংকের খেলাপি ঋণ ৪৫ থেকে ৯৯ শতাংশের মধ্যে রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
- বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সংবিধান সংশোধনের নতুন প্যাঁচ!
- একই দাগে সরকারি-ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে যা করতে হবে
- শুধু মুখ দেখিয়েই আয় ১৮ লাখ টাকা, শুরু নতুন ট্রেন্ড
- দিল্লি নাকি ওয়াশিংটন সংকেত স্পষ্ট, ফিরছেন হাসিনা
- আমিরাতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
- কলেজ পরিবর্তনে বড় নির্দেশনা, ভুল করলে বাতিল হতে পারে আবেদন
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে মিলল ইঙ্গিত
- ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকার চেক
- পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার









