সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের গোপন ভল্টের সন্ধান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) ব্যক্তিগত গোপন ভল্টের সন্ধান পেয়েছে, যেখানে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণ এবং বিদেশি মুদ্রা থাকার সম্ভাবনা রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, রোববার (১৯ জানুয়ারি) এস কে সুরের রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে। এ ছাড়া বিলাসবহুল ফ্ল্যাটে বিভিন্ন মূল্যবান সম্পদও পাওয়া গেছে।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, টাকা গণনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয়েছিল এবং বাসায় পাওয়া ৩৬টি মূল্যবান সম্পদের একটি তালিকা প্রস্তুত করা হয়। এছাড়া, এস কে সুরের নিজস্ব একটি ভল্টের সন্ধান পাওয়া গেছে। ভল্টটি খোলার জন্য আদালতে আবেদন দাখিল করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ টিম ভল্ট খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে যাবে।
দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অনুসন্ধান টিম রোববার সকাল সাড়ে ১১টা থেকে অভিযান শুরু করে এবং বিকেল ৪টায় শেষ করে। তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় ব্যাংকের একটি লকারের সন্ধান পাওয়া যায়, যা খুলতে আদালতের অনুমতি প্রয়োজন হবে।
এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অপরাধ লব্ধ অর্থ নিজের প্রতিষ্ঠানে সংরক্ষণ করেছেন। তিনি পি কে হালদারের দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত, যিনি বর্তমানে ভারতে জেলে আছেন। সাবেক ডেপুটি গভর্নর সুর গত বছর সম্পদের বিবরণী দাখিল না করার কারণে মামলার সম্মুখীন হয়েছেন।
দুদকের অভিযানে উদ্ধার করা সম্পদের মধ্যে রয়েছে ৪০টি ব্যাংক হিসাবের নথি, ৫০ লাখ টাকার পেনশন সঞ্চয়পত্রের নথি, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতিতে ৭৫ লাখ টাকার বিশেষ আমানত, প্রাইম ব্যাংকে ১০ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, ১৩৪টি প্রাইজবন্ড, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আরও অনেক দামি জিনিস।
অভিযানের সময়, দুদক টিমের সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধানমন্ডি থানার পুলিশ এবং দুদকের সশস্ত্র পুলিশ ইউনিটের সদস্যরা।
এছাড়াও, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় এস কে সুরের ভূমিকা খতিয়ে দেখছে দুদক। ২৩ ডিসেম্বর ওই ঘটনার কারণে সুর, তার স্ত্রী এবং মেয়ে বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা













