ফাইন ফুডসের ব্যবসায় ও মুনাফায় অডিটরের সন্দেহ
ফাইন ফুডসের ব্যবসায় ও মুনাফায় অডিটরের সন্দেহনিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩৮ পয়সা।
এর আগে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটি ইপিএস দেখিয়েছিল ৫২ পয়সা। যা আগের বছর প্রথম প্রান্তিকে ছিল প্রায় ০২ পয়সা।
এতে দেখা যায়, অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ পয়সা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটির শেয়ার দাম গত আগস্টে ১৫০ টাকার নিচে ছিল। গত ২৯ অক্টোবর ছিল ১৫২ টাকা ৮০ পয়সা। গত ১১ নভেম্বর বেড়ে দাঁড়িয়েছিল ১৬৮ টাকা ৮০ পয়সা। তারপর থেকে টানা উত্থান। গত ০৬ জানুয়ারি ‘বড় মুনাফা আসছে’-এমন খবরে শেয়ারটির দাম ২৭১ টাকার ওপরে উঠেছিল। তারপর থেকে সংশোধন ধারায় রয়েছে। আজ মুনাফা ঘোষণার দিনেও (বুধবার) এর দাম সংশোধন হয়েছে। আজ দিনের শুরুতে ১২৫ টাকার ওপরে লেনদেন হলেও দিনশেষে ক্লোজিং হয়েছে ২১৯ টাকা ৬০ পয়সায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারটির দাম গত দুই বছরের মধ্যে যখন সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে, তখনই কোম্পানিটির মুনাফায় বড় লাফ দেখা গেল। তাদের মতে, আগেও মুনাফা নিয়ে স্বল্প মূলধনী কোম্পানিটি বরাবরই বিতর্কিত তথ্য প্রকাশ করেছে। অর্থাৎ শেয়ার দামের ভিত্তিতে যখন যে রকম প্রয়োজন, তখন সেই রকম মুনাফার তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। কোম্পানিটির প্রান্তিক প্রতিবেদনে এমন তথ্যই দেখা যায়।
এদিকে, গত ০৫ ডিসেম্বর কোম্পানিটির অডিটর কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছে। অডিটর বলেছে, ২০২৪ সালে কোম্পানিটি ৭ কোটি ৩৪ লাখ টাকার ব্যবসা দেখিয়েছে। যেখানে কাঁচামাল ক্রয় বাবদ দেখানো হয়েছে ৩ কোটি ৬৭ লাখ টাকা। ব্যবসার ও কাঁচালমাল কেনার সব লেনদেন কোম্পানিটি ক্যাশ টাকায় করেছে। যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং নির্ভরযোগ্যতাও প্রমাণ করা যায়নি।
কোম্পানিটির অডিটর দাবি করেছে, ব্যবসার প্রমাণপত্র ও লেনদেনের সত্যতা যাচাই করার অভাব থাকলে কোম্পানির আর্থিক প্রতিবেদন সঠিকভাবে তৈরি করা সম্ভব হয় না।
কোম্পানিটির অতীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা। এরপর ২০২২ সালে শেয়ারপ্রতি আয় ছিল ০২ পয়সা, ২০২৩ সালে ০৭ পয়সা এবং সর্বশেষ ২০২৪ সালে ৮৮ পয়সা। তবে ওই বছরগুলোতে প্রান্তিক প্রতিবেদন ছিল অসঙ্গতিপূর্ণ। কোন প্রান্তিকে অবিশ্বাস্য মুনাফা, আবার কোন প্রান্তিকে বড় লোকসান।
ডিভিডেন্ড পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। এরপর ২০২২ সালে ১.৫০ শতাংশ ক্যাশ, ২০২৩ সালে ১.২৫ শতাংশ ক্যাশ এবং সর্বশেষ ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ১৫.২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.৫০ শতাংশ শেয়ার।
কোম্পানিটির পরিশোধিত মূলধন হলো ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১ কোটি ৮৩ লাখ টাকা।

গত দুই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ ক্লোজিং দাম ছিল ২৭১ টাকা ৪০ পয়সা।
মামুন/
পাঠকের মতামত:
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত










