ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাময়িক বন্ধের পর চালু হল ভারতীয় ভিসা সেন্টার

২০২৫ ডিসেম্বর ১৮ ১০:৫৫:১৬
সাময়িক বন্ধের পর চালু হল ভারতীয় ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সকাল থেকেই ভিসা সেবা চালু রয়েছে।

ভারতীয় হাইকমিশন সূত্র সকালেগণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে পরিস্থিতি বিবেচনায় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হচ্ছে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ‘জুলাই ঐক্য’ ব্যানারে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে একই দিনে কর্মসূচি ঘোষণার প্রায় দুই ঘণ্টা আগেই বাংলাদেশের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে