ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য দুঃসংবাদ

২০২৫ জানুয়ারি ১১ ১৬:৫৩:৩৬
মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ৩.০’ এর ঘোষণা সঠিক নয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয় যে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণের জন্য নতুন ‘রিক্যালিব্রেশন ৩.০’ প্রকল্প চালু হয়েছে, কিন্তু অভিবাসন বিভাগ এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে জানান যে, ২০২৩ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩০ জুন। এরপর কোন নতুন বৈধকরণ প্রকল্প ঘোষণা করা হয়নি।

তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ভুয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করে অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, সঠিক তথ্য জানার জন্য অভিবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে তথ্য পাওয়া যাবে।

এছাড়া, তিনি সকলকে অনুরোধ করেছেন যে, অভিবাসন বিভাগের পক্ষ থেকে ঘোষিত কোনও প্রকল্পের বিষয়ে নিশ্চিত হওয়ার আগে, তাদের অফিশিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে