ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভিসা ছাড়াই যে দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

২০২৫ জানুয়ারি ১০ ১৯:০০:০৬
ভিসা ছাড়াই যে দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই তিমুর-লেস্তে ভ্রমণ করতে পারবেন। কূটনৈতিক, অফিসিয়াল, এবং সার্ভিস পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা চালু হয়েছে।

দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশ ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে এশিয়ার ২১টি, ইউরোপের চারটি, আফ্রিকার একটি, এবং আমেরিকার তিনটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

তিমুর-লেস্তের সঙ্গে এই চুক্তি বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ করবে এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে