×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গোপন ভিডিও ধারণ, মুখ খুললেন সাদিয়া আয়মান

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৬:১৮:২২
গোপন ভিডিও ধারণ, মুখ খুললেন সাদিয়া আয়মান

বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। সাদিয়া আয়মানের অনুমতি না নিয়েই এক সাংবাদিক একটি গোপনে ভিডিও ধারণ করেছিলেন। সেটি তার অনুমতি না নিয়েই ফেসবুকে ছেড়ে দিয়েছেন।

ভিডিওটির কারণে সাদিয়া আয়মান বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আয়মান লেখেন, আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি। সেখানেই একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছি।

সাদিয়া আয়মান ঘটনার উল্লেখ করে লেখেন, ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছেন। যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও ‘স্বজ্ঞানে’ এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।

একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সাদিয়া বলেন, আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই। তারপর তাকে জিজ্ঞেস করি, কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো, আর সেটা প্রকাশ করল? জবাবে সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি, অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয়।

ওই সাংবাদিক পরবর্তীতে ভিডিওটি ডিলিট করেছেন, এমন কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এখন নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে।

সাদিয়া আয়মান প্রশ্ন রেখে বলেন, কাজ করার সময় গোপনে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করায় আমার যে হয়রানি হয়েছে, আমার যে মানহানি হয়েছে, এর দ্বায়ভার কে নেবে?

তিনি প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণে যে ক্ষতির শিকার হচ্ছি, আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করবেন।

এরপর যে সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছে, তার প্রতি ইঙ্গিত করে সায়িদা আয়মান বলেন, সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন। আপনারাই তো একজন শিল্পীর সন্মান ও তার কাজকে প্রমোট করেন।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে