×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ জন আটক

২০২৪ জুলাই ১৫ ১৯:২৯:১২
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ জন আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে গ্রেফতার করেছে। দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম) বলেছে যে ১০ জুলাই বুকিত বিনতাংয়ের আশেপাশে পাঁচটি ম্যাসেজ পার্লারে বিদেশীদের আটক করা হয়।

রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, অভিযানের স্থানটি ছিল একটি দোতলা দোকান এবং শহরের কেন্দ্রস্থলের মাঝখানে থাকাটা বেশ চ্যালেঞ্জের কারণ ছিল- পর্যটক ও যানবাহনের উপস্থিতিতে প্রাঙ্গণের প্রবেশপথটি ছিল জমজমাট।

তিনি জানান, পাসপোর্ট ছাড়াই পর্যটন হটস্পটে ম্যাসেজ পার্লার পরিষেবার আড়ালে লুকিয়ে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল বলে বিদেশি নাগরিকদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন বিদেশি নারী এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সি ৫৬ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছেন তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এছাড়াও দুজন স্থানীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে; যারা তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে