কর্মকর্তা হয়েই সাড়ে ৪ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি নাঈমের
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চ মাসে সাড়ে চার কোটি টাকায় একটি ডুপ্লেক্স বাড়ি কিনে আলোচনায় আসেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম মিয়া।
জানা যায়, ২০২২ সালের ২৯ মে তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে পদোন্নতি পেয়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হয়েছেন তিনি। এরপর ২ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ১৬ হাজার টাকা স্কেলে ২৪ হাজার ৮৭০ টাকা বেতনে চাকরি করা মো. নাঈম ডুপ্লেক্স বাড়ি কিনতে এত টাকা কোথায় পেয়েছেন? আবার রাজস্ব ফাঁকি দিতে বাড়ি কেনার দলিলেও তিনি জালিয়াতি করেছেন। বাড়ির প্রকৃত মূল্য না দেখিয়ে শুধু মৌজার মূল্যে দলিল করেছেন।
জানা গেছে, গত ১৪ মার্চ নরসিংদী পৌর এলাকার পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার মৃত মো. তোতা মিয়ার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী জহিরুল ইসলামের কাছ থেকে সাড়ে চার কোটি টাকায় একটি ডুপ্লেক্স বাড়িসহ ১৫ শতাংশ জমি কেনেন মো. নাঈম মিয়া। যার দলিল নম্বর ৩৫৭৫/২৪। ঝামেলা এড়াতে তিনি দলিলে নিজের নাম ব্যবহার না করে বাবা মো. জাকারিয়া এবং স্ত্রী রোকসানা আক্তারের নাম ব্যবহার করেছেন।
নরসিংদী সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ের নির্ধারিত বাড়ি শ্রেণির প্রতি শতাংশ জমির নির্ধারিত মূল্য ১৫ লাখ ৪৪ হাজার ৫৮৯ টাকা। সে হিসাবে ১৫ শতাংশ জমির মূল্য প্রায় দুই কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৮৩৫ টাকা। নাঈম দলিলে জমির মূল্য দেখিয়েছেন দুই কোটি ৩২ লাখ টাকা। তবে বর্তমানে পূর্ব ব্রাহ্মন্দী সড়কের পাশে প্রতি শতাংশ জমির প্রকৃত বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা।
স্থানীয়রা জানান, নাঈম মিয়া জমির বর্তমান বাজার মূল্যে প্রায় সাড়ে চার কোটি টাকায় ডুপ্লেক্স বাড়িটিসহ ১৫ শতাংশ জমি ক্রয় করেছেন। এ ছাড়া দলিলে নাঈম মিয়া জমিটি স্থাপনাবিহীন উল্লেখ করেছেন। কিন্তু ওই জমিতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। দলিলে সেটি গোপন করে বিপুল রাজস্ব ফাঁকি দিয়েছেন নাঈম।
জহিরুল ইসলামের একজন নিকটাত্মীয় গণমাধ্যমকে বলেন, পৌরসভার ১৮ ফুট সড়কের পাশে ওই ১৫ শতাংশ জমির প্রকৃত মূল্য পাঁচ কোটি টাকার বেশি। তাঁরা জানতে পেরেছেন, জহির সাড়ে চার কোটি টাকায় ওই জমি বিক্রি করেছেন ডিসি অফিসের এলএ শাখার নাঈমের কাছে।
নাঈম মিয়ার এক প্রতিবেশী বলেন, তিনি আগে আমাদের মহল্লায় ভাড়া থাকতেন। চার বছর আগে আমার এক চাচির কাছ থেকে ৬ শতাংশ জমি কিনেন ৬০ থেকে ৬৫ লাখ টাকায়। তখন তিনি ডিসি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন।
তিনি বলেন, সম্প্রতি তিনি (নাঈম মিয়া) দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পেয়েই নিজের বাড়িটি রায়পুরা বটতলী এলাকার গোলাম মাওলা নামের একজনের কাছে ৮০ থেকে ৯০ লাখ টাকায় বিক্রি করে জহিরের ডুপ্লেক্স বাড়িটি কিনেছেন। পদের সঙ্গে বাড়িরও উন্নতি হয়েছে। বাড়িটির দাম নিয়ে বিভ্রান্তি থাকলেও কেউ বলছেন চার কোটি আবার কেউ বলছেন সাড়ে চার কোটি, কেউ কেউ পাঁচ কোটি টাকাও বলছেন।
মো. নাঈম মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ব্রাহ্মন্দী এলাকায় আমার যে জায়গা ছিল সেটা বিক্রি করে নতুন এই বাড়ি কিনেছি।’ তবে কত টাকায় কিনেছেন এ বিষয়ে কিছু জানাননি তিনি।
তারিক/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির













