ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১১ বাংলাদেশি নারী আটক

২০২৪ জুলাই ০৬ ২০:১৬:৫৯
মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১১ বাংলাদেশি নারী আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে আটটি ভিন্ন যায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) জালান তুন রাজাকের দুটি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু নামে আরও ছয়টি স্থানে, শাহ আলমে কাম্পুং বারু সুবাং, পুচং এর পুচং টাউন সেন্টার, ক্লাং-এ তামান আন্দালাস জয়া, তামান বেয়ু এবং ক্লাং সেন্ট্রালে অভিযান পরিচালনা করা হয়।

এক বিবৃতিতে জেআইএম মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ বলেছেন, জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিন্ডিকেটের কাজ ছিল বডি ম্যাসাজ এবং পতিতাবৃত্তির সেবা দেওয়া।

এছাড়াও, গ্রাহকরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের ছবি ব্যবহার করে এসব কাজ পরিচালনা করে আসছিলেন।

জানা গেছে, তাদের মধ্যে ৩২ জন ইন্দোনেশিয়ান নারী, ১১ বাংলাদেশি নারী, আটজন ভিয়েতনামী নারী এবং ৬ জন ভারতীয় নারী।

এছাড়াও সাত বাংলাদেশি পুরুষ, দুইজন মিয়ানমার পুরুষ এবং একজন ইন্দোনেশিয়ান পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ১৭ থেকে ৪৬ এর মধ্যে। ২৩ থেকে ৬৫ বছর বয়সী সাতজন মালয়েশিয়ান পুরুষ এবং একজন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

জেআইএম মহাপরিচালক বলেন, পর্যালোচনায় দেখা গেছে, ১৩ জন ইন্দোনেশিয়ান নারী এবং চার ভিয়েতনামী নারী যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট ছিল এবং দুইজন ইন্দোনেশিয়ান নারী এবং একজন ভিয়েতনামী নারী অবস্থান করেছিলেন।

তিনি বলেন, আটক অন্যান্য বিদেশিদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। অপারেশন দল একটি মোবাইল ফোন, ১৫টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, ৫টি ভিয়েতনামী পাসপোর্ট, কম্পিউটারের একটি সেট এবং ১০টি গ্রাহক নিবন্ধন কাজের বই ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে