×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভা

২০২৪ জুলাই ০৪ ১১:১৫:৩৯
পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভা

প্রবাস ডেস্ক : আগামী ১০ জুলাই পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠনগুলির নেতা-কর্মীরা কাউন্সিল উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করে।

পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃমনিজ এলাকার রাধুনী রেস্টুরেন্টে ১ জুলাই রাতে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পর্তুগাল আওয়ামী লীগের নেতা রনি হোসাইন সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মাসুম আহমেদ। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম, সাদিকুর রহমান তালুকদার, ফখরুল ইসলাম, শেখ শামিম, শানুর ভাই, শাহীন কাদির, যুবলীগ নেতা আহম্মেদ লিটন, শিপলু আহম্মেদ, রন্জু, পর্তুগাল ছাত্রলীগ নেতা মাহদী আহম্মদ, তারেক আজিজ রাব্বি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ, সহ-সভাপতি শিমুল সরকার সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

সভায় বক্তারা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে পর্তুগালের সাবেক নেতাদের সমন্বয়ে একটি কাউন্সিল করার লক্ষ্যে মত দেন। এছাড়া বক্তারা বলেন, দীর্ঘ একযুগ পরে পর্তুগাল আওয়ামী লীগের এই সম্মেলন হবে ইউরোপের ঐতিহাসিক সম্মেলন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রয়েল আহম্মেদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাঞ্চন আহমেদ, পর্তুগাল যুবলীগ নেতা মো. শাহীন, পর্তুগাল ছাত্রলীগের সহ-সভাপতি রন্জু আহম্মেজ, সালাউদ্দিন আহম্মেদ, মো. সোহেল, যুবলীগ নেতা বনি ইয়ামিন, পোপেল, মো. তারেক আজিজ রাব্বি, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে