সৌদিতে অন্যের লাইসেন্সে কর্মী প্রেরণ, তারপর যত বিড়ম্বনা
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে খাবার সরবরাহের কাজ। বেতন হবে দেড় থেকে দুই হাজার রিয়াল। এমন ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে ট্রাস্ট কর্নার ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সি ৬০ জন কর্মী পাঠায়। এজন্য প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় চার লাখ ৭০ হাজার টাকা।
কথা ছিল, সৌদি আরবে পৌঁছার তিন দিনের মধ্যে মিলবে কাজ। কিন্তু সেখানে যাওয়ার চার মাস পার হলেও এসব কর্মীরা কোনো কাজ পাননি। উল্টো শারীরিক ও মানসিক নির্যাতন ভোগ করতে হচ্ছে।
জানা গেছে, ট্রাস্ট কর্নার ওভারসিজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয়। তারা অন্য একটি রিক্রুটিং এজেন্সি পাবলিক কেয়ার ওভারসিজের (আরএল-২০৪২) লাইসেন্স ব্যবহার করে কর্মীদের পাঠিয়েছে। চলতি বছরের মার্চ মাসে এসব কর্মী সৌদি আরবে যান।
এই বিষয়ে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বরাবর অভিযোগ করেছেন কর্মীরা। যে দুই রিক্রুটিং এজেন্সি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা কর্মীদের এই দুরবস্থার ব্যাপারে কোনো দায় নিচ্ছে না। পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে তারা।
দেশে ফিরে কর্মীদের অভিযোগ
সৌদি আরবে কাজ করতে যান নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা মাহির তাজোয়ার খান মর্ম। তিনি রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নার ওভারসিজকে চার লাখ ৭০ হাজার টাকা দেন। মর্ম জানতেন, সৌদি আরবে যাওয়ার পর তিনি ১৭ হাজার রিয়াল বেতনে রেস্তোরাঁয় খাবার সরবরাহের কাজ পাবেন। কিন্তু সেই কাজ তো তিনি পেলেনই না, উল্টো যাওয়ার এক মাস পর থেকে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে।এক পর্যায়ে মর্ম সহ্য করতে না পেরে দেশে ফিরতে চান। সে সময় তাঁকে ১৫ হাজার রিয়াল মুক্তিপণ দিয়ে ফিরে আসতে হয়, যা বাংলাদেশি টাকায় চার লাখ ৭২ হাজার টাকা।
দেশে এসে বিএমইটি বরাবর এই বিষয়ে অভিযোগ করেন মাহির তাজোয়ার খান মর্ম। লিখিত অভিযোগে তিনি বলেন, ‘সৌদি আরব যাওয়ার পর জেদ্দার একটি বাসায় আমাকে রাখা হয়। সেখানে প্রতিদিন দুই বেলা ভাত ও ডাল খেতে দেওয়া হতো। এভাবে এক মাস পার হওয়ার পরও আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়া হয়নি। একদিন হঠাৎ বাসার সুপারভাইজার আমাকে তাঁর রুম পরিষ্কার করতে বলেন। আমি প্রতিবাদ করে আসল কাজটা বুঝে পেতে চাই। এতে তিনি আমাকে গালাগাল ও শারীরিক নির্যাতন করেন। সুপারভাইজার আমাকে জানিয়ে দেন, আমি কাজ পাব না।’ অভিযোগে মর্ম বলেন, ‘আমি দেশে ফিরতে চাইলে সুপারভাইজার আমার পাসপোর্ট ছিনিয়ে নেন এবং ১৫ হাজার রিয়াল দাবি করেন। বিষয়টি আমার পরিবারকে জানাই। আমার পরিবারের পক্ষ থেকে তখন ট্রাস্ট কর্নারের স্বত্বাধিকারী মিনহাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন। সুপারভাইজার আমার পরিবারের যোগাযোগের দু-তিন ঘণ্টার মধ্যে আমাকে একটি গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যান। সেখানে উপস্থিত সবাই মিলে আমাকে গালাগাল ও শারীরিক নির্যাতন করতে থাকে। আমাকে তারা বলে, এখান থেকে মুক্তি পেতে হলে ১৫ হাজার রিয়াল দিয়েই মুক্তি পেতে হবে। নইলে তারা আমাকে পুলিশে দেবে।’
মর্ম বলেন, ‘এ ব্যাপারে এজেন্সি আমাকে কোনো সাহায্য করেনি এবং ব্যবস্থাও নেয়নি। আমি দেশে ফেরত আসার পরে যখন ক্ষতিপূরণ চেয়েছি, তখন তারা বলেছে ক্ষতিপূরণ দিতে পারবে না। তারা সেখানকার লোকদের সঙ্গে যুক্ত রয়েছে। তারা প্রলোভন দেখিয়ে অনেক কর্মীকে আটকে রেখেছে। তারা সবাই এই চক্র থেকে মুক্তি পেতে চায়।’
মর্ম থেকে জানা যায়, সেখানে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া আরো প্রায় ৬০ জন কর্মী এভাবে আটকে রয়েছেন। না পাচ্ছেন কাজ, না পারছেন দেশে ফিরে আসতে। এদের একজন কুমিল্লা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ সাকিব। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা যখন দেশ থেকে আসি, আমাদের বলা হয়েছিল আমরা তাঁর রেস্টুরেন্টে কাজ করব। আমাদের ১০ ঘণ্টা কাজ করতে হবে। আমাদের এক হাজার ৮০০ রিয়াল বেতন দেবেন। কিন্তু আজকে তিন মাস ধরে তাঁরা শুধু বসিয়ে রাখছেন, কোনো কাজ দেন না। যখনই কাজ চাই তখনই বলেন, ‘হবে, এখন আমরা যা বলি, তা করো।’ তাঁদের কাজ না করতে চাইলেই নির্যাতন শুরু করে দেন। আমরা এই জায়গা থেকে মুক্তি চাই।”
অন্য এজেন্সির লাইসেন্স ব্যবহার
রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নার ওভারসিজের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানা যায়, এই রিক্রুটিং এজেন্সির কোনো লাইসেন্স নেই। এখন প্রশ্ন হলো, লাইসেন্স না থাকলে কিভাবে তারা বিএমইটির ছাড়পত্র পেল?
মর্ম জানান, তাঁদের বিএমইটির সব কাগজপত্র হয়েছে রিক্রুটিং এজেন্সি পাবলিক কেয়ার ওভারসিজের নামে। কেন তারা আরেক এজেন্সির লাইসেন্সে ছাড়পত্র নিল—জানতে চাইলে মর্ম বলেন, ‘ট্রাস্ট কর্নার থেকে আমাকে বলা হয়েছিল যে যাদের লাইসেন্স নেই তারা পাবলিক কেয়ার ওভারসিজের মাধ্যমে কর্মী পাঠিয়ে থাকে। পাবলিক কেয়ার ও ট্রাস্ট কর্নার একসঙ্গে কাজ করে বলে ট্রাস্ট কর্নার থেকে জানানো হয়েছিল।’
দায় নিচ্ছে না কেউ
যেহেতু এক এজেন্সির লাইসেন্স ব্যবহার করে আরেক এজেন্সি কর্মী পাঠিয়েছে তাই দুজনের কেউই এই কর্মীগুলোর দায় নিচ্ছে না। মর্ম, সাকিবের অভিযোগের সমাধান কী হবে—এই বিষয়ে ট্রাস্ট কর্নারের স্বত্বাধিকারী মিনহাজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, যাদের লাইসেন্স ব্যবহার করে কর্মীগুলো গেছেন, তারাই এর দায় নেবে। তিনি বলেন, ‘তাঁরা তো আসলে আমাদের কর্মী নন। যাদের লাইসেন্স ব্যবহার করে যান, তারাই সব কিছু করে। এ বিষয় বিএমইটিতে যার নামে আরএল হয়েছে, সে বুঝবে; কর্মীদের যে কোম্পানি নিয়েছে, সেই কোকম্পানি বুঝবে।’
তাহলে কেন অন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ব্যবহার করে আপনারা কর্মী পাঠালেন—এই বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নারের বক্তব্যের বিষয়ে পাবলিক কেয়ার ওভারসিজের স্বত্বাধিকারী সোহেল আহমেদ মিয়াজি নিজের ওপর কিছুটা দায় নিলেও কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন—এ দায় আসলে তাঁর নয়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমরা শুধু ভিসা প্রসেসিং করি। আমরা ভিসা দিই না বা কাউকে ভিসা দিয়ে পাঠাইও না। আমার কাজ ছিল শুধু প্রসেস করে দেওয়া। এরপর কর্মী কাজ পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এগুলো আমরা জানি না। এখন প্রসেসিংয়ে যখন আমার লাইসেন্স ব্যবহার করা হয়েছে, তখন এটার দায়ভার আমার কাঁধে আসে।’
তবে দায় কার
যেহেতু দুটি রিক্রুটিং এজেন্সি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাই দুজনকেই এর দায় নিতে হবে বলে জানিয়েছেন বায়রার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফকরুল ইসলাম। তিনি বলেন, ‘অভিবাসী আইনের মতে, এই কর্মীগুলো বিএমইটির ছাড়পত্র যে এজেন্সির লাইসেন্স ব্যবহার করে পেয়েছেন, এজেন্সিকেই এর দায়ভার নিতে হবে। তবে আমাদের অনেক রিক্রুটিং এজেন্সি রয়েছে, যাদের লাইসেন্স নেই বা সৌদি দূতাবাসের তালিকায় নেই। তারা লাইসেন্সওয়ালা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়ে কর্মী পাঠিয়ে থাকে। তখন ওই এজেন্সিকেও দায়িত্বটা নিতে হয়। কারণ যার লাইসেন্স ব্যবহার করা হচ্ছে, সে আসলে এ বিষয় কোনো তথ্যই জানে না। অর্থাৎ এখানে দুজনকেই দায়িত্ব নিতে হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা এ ব্যাপারে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করছি। পাশাপাশি লাইসেন্সবিহীন এজেন্সিগুলো যাতে কর্মীবিষয়ক কোনো প্রচারণা করতে না পারে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। এতে কর্মী ভোগান্তি কমে আসবে।’
মিজান/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












