×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আরব আমিরাতে ঈদ জামাতের সময়সূচি

২০২৪ জুন ১৫ ০৭:২০:৪৬
আরব আমিরাতে ঈদ জামাতের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৬ জুন রোববার আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।

শুক্রবার (১৪ জুন) পবিত্র ঈদুল আজহার জামাতের সময়সূচি সময়সূচি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট জেনারেল অথরিটি। খবর গালফ নিউজের।

দেশটির ঘোষিত সময়সূচি অনুযায়ী, আবুধাবিতে ভোর ৫টা ৫০ মিনিট, দুবাইয়ে ভোর ৫টা ৪৫ মিনিট, শারজাহতে ভোর ৫টা ৪৪ মিনিট, আজমানে ভোর ৫টা ৪৪ মিনিট, উম্ম আল কুওয়াইননে ভোর ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমায় ভোর ৫টা ৪১ মিনিট, ফুজাইরায় ভোর ৫টা ৪২ মিনিট, আল আইন শহরে ভোর ৫টা ৪৪ মিনিট, মদিনাত জায়েদে ভোর ৫টা ৫৫ মিনিট এবং পূর্বাঞ্চলে (শারজাহ) ভোর ৫টা ৪১ মিনিটে ঈদের নামাজ আদায় করবেন মানুষজন।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে