সৌদি আরব এখন বাংলাদেশি পর্যটকদের দ্বিতীয় গন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলসমৃদ্ধ একটি দেশ। ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা এখানে অবস্থিত। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর বিপুলসংখ্যক মুসলমান দেশটিতে হজ ও ওমরাহ পালন করতে যাচ্ছেন। গত বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ কোটিরও বেশি পর্যটক সৌদি আরবে গেছেন।
সৌদি আরবে প্রতি বছর বিপুল পরিমাণ বাংলাদেশী যাচ্ছে। তাদের বড় একটি অংশ প্রবাসী শ্রমিক, যারা দেশটিতে যাচ্ছেন মূলত কর্মসংস্থানের খোঁজে। এছাড়া বাংলাদেশীরা মূলত ওমরাহ পালনের উদ্দেশ্যে সারা বছরই দেশটিতে যাতায়াত করছেন।
বিপুলসংখ্যক পর্যটক আগমনের সুবাদে দেশটির পর্যটন খাতের আয় এখন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)।
ডব্লিউটিটিসির তথ্য অনুযায়ী, গত বছর সৌদি আরব ট্রাভেল ও ট্যুরিজম থেকে ১১৮.৪৪ বিলিয়ন (১১ হাজার ৮৪৪ কোটি) ডলার আয় করেছে, যা দেশটির মোট জিডিপির ১১.৫০ শতাংশ। সৌদি সরকার এখন ভিশন-২০৩০-এর আওতায় আগামী পাঁচ-ছয় বছরের মধ্যেই পর্যটকের সংখ্যা ১৫ কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এদিকে বাংলাদেশী পর্যটকদের গন্তব্য হিসেবে সৌদি আরবের অবস্থান এখন ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর বিদেশে পর্যটনে যাওয়া বাংলাদেশীদের ৮.২১ শতাংশই যাচ্ছেন সৌদি আরবে। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট ২০২০-এ প্রকাশিত পরিসংখ্যানে।
সৌদি সরকার সম্প্রতি বাংলাদেশীদের দেশটিতে গমনের জন্য সুযোগ আরো অবারিত করেছে। এরই অংশ হিসেবে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এই ভিসা ব্যবহার করে বাংলাদেশীরা এখন সৌদি আরবের মক্কা-মদিনা ছাড়া অন্যান্য শহরও ভ্রমণ করতে পারবেন।
সৌদি আরব ভ্রমণে বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়াও সহজ করেছে দেশটির সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেয়া হচ্ছে। নারীরাও বাধ্যবাধকতা ছাড়াই মক্কা-মদিনায় যাওয়ার সুযোগ পাচ্ছেন, যা আগে ছিল না।
এছাড়া সরাসরি ওমরাহ ভিসার জন্য ‘নুসুক’ নামে অনলাইন প্লাটফর্মে রেজিস্ট্রেশন করে ভিসা নেয়ার সুযোগ, ট্রানজিট ভিসা, যার মাধ্যমে পশ্চিমা দেশগুলোয় যাওয়ার জন্য বাংলাদেশী নাগরিকদের চারদিনের জন্য ভিসার সুযোগ, সৌদিতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে বিনিয়োগের সুযোগও বাড়িয়েছে দেশটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশ থেকে ওমরাহ পালন করেছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।
প্রতি বছর গড়ে আড়াই থেকে তিন লাখ বাংলাদেশি ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। ট্রাভেল এজেন্সিগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, ওমরাহ, প্লেন ভাড়া, ভিসা প্রসেসিং, ভ্রমণ ও কেনাকাটায় গড়ে মাথাপিছু দুই লাখ টাকা খরচ করে এসব বাংলাদেশি। তিন লাখ বাংলাদেশির খরচের হিসাব করলে দেখা যায়, বাংলাদেশিরা শুধু ওমরাহ পালনে বছরে অন্তত ৬ হাজার কোটি টাকা খরচ করে।
বাংলাদেশীদের শ্রমবাজার হিসেবেও সৌদি আরবের অবস্থান এখন শীর্ষে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, দেশটিতে এই পর্যন্ত (১৯৭৬-বর্তমান) অন্তত ৫৭ লাখ প্রবাসী কর্মসংস্থানের জন্য গেছেন। বর্তমানে দেশটিতে কর্মরত রয়েছেন ৩০ লাখের বেশি বাংলাদেশী। ২০২৩ সালে সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করেন অন্তত ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন বাংলাদেশী। ২০২৪ সালের ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী দেশটিতে গেছেন ৩ লাখ ৬৫ হাজার বাংলাদেশী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ি, ২০২২-২৩ অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৯৬ মিলিয়ন ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৮৭ মিলিয়ন ডলার।
মামুন/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












