ভূমি কার্যালয়ে রাখায় কৃষকদের ভুট্টা জ্বালিয়ে দিলেন এসি ল্যান্ড!
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভূমি অফিসে ফসল রাখছেন। কিন্তু এবার একজন এসি ল্যান্ড তাদের ভুট্টা ও ভুট্টা গাছ পুড়িয়ে দিয়েছেন। সোমবার (১০ জুন) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নের ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হরিপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-নোমান সরকার কৃষকের ফসল পোড়ানোর এমন অপ্রীতিকর গঠনা ঘটিয়েছে।
জানা গেছে, ভাতুরিয়া ভূমি কার্যালয়ের পাশে রয়েছে একটি গুচ্ছগ্রাম। ওই গ্রামের বাসিন্দারা জমি বর্গা নিয়ে ফসল আবাদ করেন। তাঁদের ফসল মাড়াইয়ের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরে পাশের ইউনিয়ন ভূমি কার্যালয়ের ফাঁকা জায়গা ব্যবহার করেন।
এবার খেত থেকে ভুট্টা কেটে ভূমি কার্যালয়ে পালা করে রেখেছিলেন। ভুট্টা সরিয়ে নেওয়ার সময় না দিয়ে সেগুলো জ্বালিয়ে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।
গুচ্ছগ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম ওই ভূমি কার্যালয়ে ভুট্টার গাছ রেখেছিলেন। তিনি বলেন, ‘তাঁরা কয়েকজন মিলে চারটি খামালে ভুট্টা ও ভুট্টার গাছ রেখেছিলেন। এর মধ্যে দুটি খামালের ভুট্টা এখনো ভাঙা হয়নি।
তিনি বলেন, গতকাল এসি ল্যান্ড লোকজন নিয়ে এসে সেসব ভুট্টা সরিয়ে নিতে বলেন। আমরা তাঁর কাছে এক দিনের সময় দাবি করি। কিন্তু তিনি তা না শুনে ভুট্টায় আগুন ধরিয়ে দেন।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-নোমান সরকার দাবি করেছেন, তিনি গত বৃহস্পতিবার ভাতুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শন করেন। তখন স্থানীয় লোকজনকে রবিবারের মধ্যে ভুট্টা সরানোর নির্দেশনা দেন। কিন্তু সেগুলো সরানো হয়নি।
তিনি জানান, গতকাল ভুট্টার দাবিদার না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে কিছু মালামাল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
নোমান সরকার বলেন, ‘এলাকার লোকজন ইউনিয়ন ভূমি কার্যালয়ের বারান্দাসহ বিভিন্ন জায়গায় গোবর ও ভুট্টার গাছ সংরক্ষণ করে আসছিলেন। এতে সেখানে কাজের পরিবেশ ছিল না। সব ভুট্টা জ্বালিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কিছু জ্বালিয়ে দিয়ে গোবর ও ভুট্টার গাছগুলো কারা সেখানে রেখেছেন, তাঁদের বের করা। বাকিগুলো জ্বালিয়ে দিতাম না, সেগুলো নিলাম করে বা অন্য কোনো উপায়ে বিক্রি করে দিতাম।’
ভুট্টায় আগুন দেওয়ার কথা শুনে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান সরকার সেখানে আসেন। এ সময় তিনি সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভুট্টা সরিয়ে নিতে কৃষকদের এক দিনের সময় দেওয়ার অনুরোধ করেন।
চেয়ারম্যান শাহজাহান সরকার বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি ভুট্টার পালায় আগুন না দিতে তাঁর কাছে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমার কথা না শুনে ভুট্টার পালায় আগুন ধরিয়ে দিলেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি (এসি ল্যান্ড) উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন; বলেন, “ঠিক আছে আপনাকে আমার মনে থাকবে।”’
এ অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ-আল-নোমান সরকার বলেন, ‘আমি তাঁকে কেন হুমকি দেব? আমি আইনের লোক। আমি যা করব, কাগজে–কলমে করব। চেয়ারম্যানের আচরণে মনে হয়েছে, সেই লোকজনের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন থাকতে পারে।’
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ আবদুল্লাহ-আল-নোমান সরকার হরিপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলায় ছিলেন।
তখন তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে যাওয়া পাঁচ সাংবাদিককে নিজ কার্যালয়ে আটকে রেখে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ১৪ মার্চ সেখান থেকে তাঁকে বদলি করা হয়।
শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা













