যে কারণে স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা নিয়েই রহস্য
নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বিধ্বস্তের পর হতাহতের সংখ্যা নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে মৃত ও আহতের সঠিক সংখ্যা জানানো না হওয়ায় মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে, যেখানে অনেক ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে।
প্রশিক্ষণ বিমানটি যখন মাইলস্টোন স্কুলের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনের ছাদে বিধ্বস্ত হয়, তখন সেখানে কতজন শিক্ষার্থী ছিল—এ ব্যাপারে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয় মাইলস্টোন কর্তৃপক্ষের কাছে এ তথ্য চেয়েছে, কিন্তু প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
মাইলস্টোনের অন্তত তিনজন শিক্ষক জানান, ওই ভবনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলত। অনেক শ্রেণির ক্লাস দ্বিতীয় শিফটে শেষ হয়েছিল। কিছু শিক্ষার্থী তখন বেরিয়ে গিয়েছিল, কেউ কেউ অভিভাবকের সঙ্গে ছিলেন, আবার অনেকে শ্রেণিকক্ষে থেকেছিল।
প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, “অনেকে বলছেন, কোচিংয়ের জন্য শিক্ষার্থীরা বসে ছিল, কিন্তু সেটা সঠিক নয়। স্কুলের নিয়মিত ছুটি ছিল ১টা ৩০ মিনিটে। অনেক শিক্ষক ক্লাস আগে শেষ করে চলে গিয়েছিলেন। বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসরুম রয়েছে। সেখানে কমপক্ষে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ছিল, যাদের মধ্যে অল্প কয়েকজন হয়তো বাইরে ছিল।”
ক্লাস শেষে শিক্ষার্থীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য না থাকার কারণ হিসেবে বুলবুল জানান, “হাজিরা নেওয়া হয়, কিন্তু সোমবার কতজন এসেছিল তার সুনির্দিষ্ট তথ্য নেই, কারণ অনেক শিক্ষার্থী তখন বেরিয়ে গিয়েছিল।”
তবে নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও সহায়তার জন্য মাইলস্টোন ক্যাম্পাসে একটি সেল গঠন করা হয়েছে বলে তিনি জানান।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) জানান, “আমাদের কাছে স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা থাকে, তবে ঘটনার দিন ক্লাস অনুযায়ী তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের পক্ষ থেকে তথ্য চাওয়া হলেও মাইলস্টোন কর্তৃপক্ষ থেকে সাড়া মেলেনি।”
শিক্ষা মন্ত্রণালয় থেকেও মাইলস্টোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তবে এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি বলে মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে, মাইলস্টোন বিমান বিধ্বস্ত ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই তথ্য মঙ্গলবার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন।
কেএইচ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













