লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট এনআইডি বিতরণ শুরু
প্রবাস ডেস্ক : যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন সোমবার (১০ জুন) এই তথ্য জানায়।
এর আগে স্থানীয় সময় রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার মো. আলমগীর এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, ব্রিটিশ-বাংলাদেশিরাও এখন তাদের বাড়ি থেকেই ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করছেন। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বল্পতম সময়ের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের কার্যক্রমও আজ থেকে এখানে শুরু হল।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতার কথা নির্বাচন কমিশনারের গোচরীভূত করেন। নির্বাচন কমিশনার এই প্রসংগে বলেন, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়; সে ব্যাপারে নির্বাচন কমিশন আন্তরিক। এ বিষয়ে হাইকমিশনের মাধ্যমে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার স্বাগত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প অনুযায়ী, লন্ডন হাইকমিশন গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবসে ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড প্রদান শুরু করে। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ভোটাররা লন্ডন এবং ম্যানচেস্টার মিশনে পরীক্ষামূলক ভিত্তিতে নিবন্ধন এবং স্মার্ট এনআইডি কার্ড নিবন্ধন শুরু হয়েছে।
তিনি বলেন, যুক্তরাজ্য থেকে এই পর্যন্ত ৪২৬৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় 2600 জন আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইতিমধ্যে তাদের মধ্যে ৫২৮ জন স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছেন। শীঘ্রই তাদের কাছে কার্ড বিতরণের বার্তা পাঠানো হবে।
যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, ক্যামডেনের লন্ডন বরোর মেয়র সমতা খাতুন এবং লন্ডন বরো অব বার্কিং-এর মেয়র মঈন কাদরী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, জামাল হোসেন খান এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের জাহাঙ্গীর খান নির্বাচন কমিশনারের হাত থেকে স্মার্ট কার্ড গ্রহণ করেন। তারা যুক্তরাজ্যে ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এজন্য তারা লন্ডন দূতাবাসের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড সম্পর্কিত সব তথ্য ও নির্দেশনা লন্ডন হাই কমিশনের নিম্নের লিঙ্ক থেকে পাওয়া যাবে এ লিঙ্কে: https://bhclondon.org.uk/nid-
শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













