সংবর্ধনার মাধ্যমে ৩৬ বছরের গৃহকর্মীকে বিদায়
নিজস্ব প্রতিবেদক : দিনটি ছিল 'মা দিবস'। তবে এবারের মা দিবসে রাজধানীর গ্রিন রোডের একটি বাড়িতে ছিল একটু ভিন্ন আয়োজন। সেদিন একটি পরিবার ৩৬ বছর বয়সী গৃহকর্মী আনোয়ারা বেগমকে ফুল ও উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়।
১২ মে সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক কামরুন নাহার এবং তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংকিং অফিসার এন এম শরীয়ত উল্লাহ এই আয়োজন করেন। এই দম্পতির সংসার দীর্ঘ ৩৬ বছর আগলে রেখেছিলেন আনোয়ারা বেগম। এবার তিনি নিজের এলাকায় ফিরে যাচ্ছেন।
বিদায় সংবর্ধনা উপলক্ষে আনোয়ারার ছবি দিয়ে বানানো হয়েছিল ব্যানার। সেই ছবি দেখে আনোয়ারা লজ্জা পাচ্ছিলেন। খুশিও হয়েছেন বেশ।
আনোয়ারা যখন রাজধানীর গ্রিন রোডের এই বাসায় প্রথম কাজ করতে আসেন, তখন কামরুন নাহারের শাশুড়ি খুব অসুস্থ। কামরুন নাহার নিজে তখন স্নাতকে (সম্মান) পড়ছেন, সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। সব মিলিয়ে তাঁর হিমশিম খাওয়ার মতো অবস্থা। সেই যে আনোয়ারা এলেন, এরপর পাকাপাকিভাবে কখনোই তিনি নিজের বাড়ি যাননি।
৭০ বছর বয়সী আনোয়ারা এখন আছেন খাগড়াছড়ির রামগড় উপজেলায়। সেখানে তিনি ভাইয়ের ছেলেদের কাছে থাকছেন।
এই ৩৬ বছরে কামরুন নাহার পড়াশোনা শেষ করেছেন। বিসিএস দিয়েছেন। আরও এক সন্তানের মা হয়েছেন। চাকরিতে ঢুকেছেন।
ফেনী, ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাকরি করতে গেছেন। পুরোটা সময় সংসারের সব ঝড়ঝাপটা সামাল দিতে কামরুন নাহারের সঙ্গী হয়েছেন আনোয়ারা বেগম।
আনোয়ারা বেগমের স্বামী তাঁকে ছেড়ে গিয়েছিলেন। একমাত্র মেয়েকে অবস্থাসম্পন্ন এক পরিবারের কাছে দিয়েছিলেন। তাঁরাই তাঁকে সন্তানস্নেহে লালনপালন করেছেন। সেই মেয়ের বিয়ে হয়েছে।
কামরুন নাহার গণমাধ্যমকে বলেন, ‘আনোয়ারার জন্ম খুব সম্ভবত ভারতে ছিল। পরিবারের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। বুদ্ধি প্রতিবন্ধিতা থাকায় অবহেলিত ছিলেন। এলাকায় অনেকে পাগল বলে খ্যাপাত। তাঁর মা মারা যাওয়ার পর একা হয়ে যান। স্বামীও ছেড়ে চলে যায়। পরে মেয়েকে পালক দিয়ে দেন। এরপর ভাইও মারা যান।
কামরুন নাহার বলেন, আনোয়ারা ভাবতেন আমিই তাঁর পৃথিবী। তাই আমি অসুস্থ হলে তিনি অস্থির হয়ে পড়তেন। আমি তাঁকে বুঝতে পারতাম, তিনিও আমাকে বুঝতে পারতেন। এভাবেই ৩৬ বছর কেটে গেল।’
এক বছর ধরে আনোয়ারাকে বাড়ি পাঠানোর চিন্তা করছিলেন বলে জানালেন কামরুন নাহার।
তিনি বলেন, ‘এ কথা ভাবলেই চোখে পানি চলে আসত। অবশেষে গাড়িতে করে বাড়ি দিয়ে আসলাম। পুরো পথ আনোয়ারা আমার হাত ধরে বসে ছিলেন। বিশ্বাসী ও দরদি এই মানুষটি কখনোই শহুরে জীবনে অভ্যস্ত হতে পারেননি। আপনজনকে আমরা যেমন বিদায় জানাই, আনোয়ারা বেগমকেও তেমনি বিদায় জানিয়েছেন। তিনি তো আমার পরিবারেরই সদস্য।’
গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাহসিনা আফরিন আনোয়ারা বেগম ও তাঁর বিদায় সংবর্ধনার ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই দীর্ঘ সময় আমাদের “আম্মুর বাসা” আগলে রাখলেন আমাদের এই আনোয়ারা বুয়া৷ যেকোনো সময় মায়ের বাসায় এলেই হতো, দরজা খোলার মানুষটা তো ছিলই। আমরা ছোটবেলা থেকেই জানতাম আমাদের পরিবারে সদস্য সংখ্যা ৭ জন। বাবা, মা, ভাই, বোন, দাদু আর বুয়া।’
তাহসিনা আফরিন বলেন, ‘আমাদের বাড়ি ফেনীতে। সেখানে বোনকে বুয়া ডাকে। আমার বাবা ফুফুদের বুয়া ডাকেন। তাই মা–বাবা আনোয়ারা বেগমকে বুয়া ডাকতেন। আমাদের ফুফু ডাকতে শিখিয়েছিলেন। তবে মা–বাবার মতো আমরাও বুয়া ডাকতাম। এখন আমাদের ছেলে–মেয়েরাও বুয়া-নানি ডাকে।’
তিনি আরো বলেন, ‘সারা দিন পান চিবানো, তুচ্ছ কারণে চেঁচিয়ে পাড়া জাগানো, ছোটবেলায় আম্মু কলেজ থেকে ফিরলে আমাদের সারা দিনের কর্মকাণ্ড আম্মুকে জানিয়ে দেওয়ার কারণে ছোটবেলায় বুয়াকে সহ্যই হতো না। কিন্তু বড় হতে হতে বুঝেছি, আমাদের বাসায় আসলে বুয়া ছিলেন গুরুত্বপূর্ণ পিলারের মতো। তাই আম্মু এত শত সমস্যার পরও বুয়াকে আগলে রেখেছেন। কর্মজীবী নারী হিসেবে বুঝি, বাসায় বিশ্বস্ত সহচর পাওয়া কত বড় নেয়ামত।’
এত বছর ঢাকায় থাকলেও আনোয়ারা বেগম ঘড়ির সময় চেনেন না। বাইরের আলো আর আজান শুনে তিনি বুঝতেন তখন কোন কাজটা করতে হবে। টাকা পয়সার হিসাব বোঝেন না, জানালেন তাহসিনা।
আনোয়ারা বেগমের ভাই বা অন্য স্বজনেরা তাঁকে ফিরিয়ে নিতে চেয়েছেন বলে জানান তাহসিনা। শেষ জীবনে স্বজনদের কাছে নিজের মতো করে আনোয়ারা সময় কাটাক, এটাই এই পরিবারের চাওয়া। যাওয়ার সময় তিনি জমানো বেতন ও তাঁদের আত্মীয়স্বজনদের জাকাতের অর্থ নিয়ে গেছেন।
চলে গেছে বলেই দায়িত্ব শেষ মনে করছে না কামরুন নাহারের পরিবার। তাহসিনা আফরিন বলেন, ‘আম্মুর নির্দেশে আমরা দুই বোন প্রতিমাসে তাঁর জন্য পেনশনের মতো করে পাঁচ হাজার টাকা পাঠাব। আর যেকোনো প্রয়োজনে তো আমরা তাঁর পাশে আছি।’
গত ১২ মে ছিল বিশ্ব মা দিবস। কামরুন নাহার জানতেন এই দিনে তাঁর ছেলে–মেয়েরা কেক নিয়ে হাজির হবে। তাই এই দিনটাকেই আনোয়ারা বেগমের সংবর্ধনা দেওয়ার জন্য বেছে নেন। বাড়িতে আনোয়ারা বেগমের মায়ের কিছু জমি আছে। সেটা বর্গাচাষের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এ ছাড়া তাঁর জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে তা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও ভাবছেন কামরুন নাহার।
তাহসিনা আফরিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা তিন ভাইবোন আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা জানি জীবনে বুয়ার অবদান কতটুকু। আম্মু ব্যস্ত থাকলে আমাদের আশ্রয় ছিল এই বুয়া। আমাদের মায়ের মতো তিনি আগলে রেখেছেন সব সময়। আমরা চাই বুয়ার অবসরকালীন সময় ভালো কাটুক।’
আনোয়ারা বেগমের ভাতিজার ঘরের নাতি পেশায় স্কুলশিক্ষক মো. আনোয়ার হোসেন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, তাঁর দাদি এখন তাঁদের পরিবারের সঙ্গে থাকছেন। ঢাকা থেকে আসার পর তিনি খুভ ভালো সময় কাটাচ্ছেন।
শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













