সাবেক মন্ত্রীদের ফোনে মিলেছে গোপন বার্তা
নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশের অভিযোগ তদন্তের কেন্দ্রবিন্দুতে এসেছে। এ মামলায় ডিজিটাল প্রমাণ সংগ্রহে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তানভীর হাসান সৈকতের ব্যবহৃত মোট সাতটি মোবাইল ফোনসেট ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর আব্দুল্লাহেল বাকী আদালতে আবেদন করেন ফরেনসিক পরীক্ষার জন্য, যা আদালত অনুমোদন করে।
জুনাইদ আহমেদ পলক: একটি আইফোন ১৫ প্রো, দুটি স্যামসাং এস২৪ আল্ট্রা
শামসুল হক টুকু: একটি নোকিয়া বাটন ফোন, একটি স্যামসাং এম১৪
তানভীর হাসান সৈকত: একটি আইফোন, একটি ডোকোমো ৫জি মডেলের ফোন
আবেদনে উল্লেখ করা হয়, "আসামিরা সরকারের নীতিনির্ধারক এবং মাঠপর্যায়ের ক্যাডার ছিলেন। মামলার মূল অভিযুক্তদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের হুকুমদাতাদের খুঁজে বের করতে এসব ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা প্রয়োজন।"
ফরেনসিকে খতিয়ে দেখা হচ্ছে—
গোপন বার্তা আদান-প্রদানের ইতিহাস
মুছে ফেলা বা আর্কাইভড ফাইল
হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম, ভাইবারে যোগাযোগের প্রমাণ
ইন্টারনেট বন্ধ সংক্রান্ত যোগাযোগ
তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা
একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আসামিরা গ্রেপ্তারের আগে ফোন থেকে প্রায় সব তথ্য মুছে ফেলেন। এমনকি কিছু অ্যাপসও ডিলিট করা হয়। ফলে সরাসরি ফোনসেট থেকে তথ্য পাওয়া সম্ভব হয়নি। পরে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মুছে ফেলা ডেটা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ফরেনসিক রিপোর্টে পাওয়া তথ্য তদন্ত প্রতিবেদন (চার্জশিট) এ সংযুক্ত করা হবে।”
সূত্র জানায়, ২০২৫ সালের জুলাইজুড়ে চলা ছাত্র-জনতার আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পড়ে। শেখ হাসিনা ওই সময় একাধিকবার মন্ত্রী, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এমনকি ইন্টারনেট বন্ধ এবং ‘ব্লকরেইড’ পরিচালনার নির্দেশ দেন। এরপরও আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দেশজুড়ে গুলি চালানোর নির্দেশ দেন বলেও অভিযোগ রয়েছে।
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের তথ্য রয়েছে বলেই ধারণা করা হচ্ছে ফরেনসিকে পাঠানো ফোনগুলোর মধ্যে।
বিচার প্রক্রিয়ায় ডিজিটাল প্রমাণের গুরুত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটরিয়াল টিমের উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, “ফরেনসিক পরীক্ষায় পাওয়া তথ্য যদি মামলার সঙ্গে সম্পৃক্ত হয়, তবে তা বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল ফ্যাক্ট হিসেবে গণ্য হবে।”
২০২৪ সালের ২০ জুলাই ঢাকার পল্টন থানায় রিকশাচালক কামাল মিয়া হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলাটি জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













